শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩, ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

কৃষি আইন অমান্য করে লালমনিরহাটের পাটগ্রামে অনিবন্ধিত ফসলের বীজ বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহীকর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও থানা- পুলিশ সহযোগিতা করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, কিছু ব্যবসায়ী সরকারি অনুমোদন ছাড়া কৃষি অধিদপ্তরের নিবন্ধনবিহীন বীজ বিক্রি করছিলেন। এতে কৃষক ও কৃষির ক্ষতির আশঙ্কা দেখা দেয়। অভিযানে বাউরা ইউনিয়নের বাউরা বাজারের ব্যবসায়ী সেলিম জাহাঙ্গীর ও কুচলিবাড়ী ইউনিয়নের ললিতারহাট বাজারের ব্যবসায়ী আব্দুল হামিদকে ১০ হাজার টাকা করে এবং একই বাজারের কাশেম আলী ও মাহবুব আলমকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম বলেন, ‘অনুমোদনহীন বীজ বিক্রি করলে কৃষকের ক্ষতির সম্ভাবনা থাকে। এ কারণে নিয়মিত অভিযান চালানো হবে।’

ইউএনও উত্তম কুমার দাশ বলেন, ‘কৃষকদের স্বার্থ রক্ষায় ও বীজের মান নিয়ন্ত্রণে অনিবন্ধিত বীজ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version