লালমনিরহাটের পাটগ্রামে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তায় কৃষক এবং কৃষাণী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে পুষ্টি ও খাদ্য জোরদারকরণ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষকদেরকে এ প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণে পাটগ্রাম উপজেলার প্রতিটি ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা ৬০ জন অংশ নিচ্ছেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধান, মিষ্টি আলু, তরমুজ, শশা, ভূট্টা, গম উৎপাদন পদ্ধতি এবং জাতের পরিচিতি সম্পর্কে কৃষকদের দক্ষতা অর্জনে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

উপজেলা কৃষি অধিদপ্তর জানায়, ফুলকপি, বাঁধাকপি, টমেটোর জাত পরিচিতি এবং কেনো খাদ্য তালিকায় রাখা প্রয়োজন এসব বিষয় এবং কৃষি উৎপাদন বৃদ্ধির সাথে পুষ্টি ও খাদ্য নিরাপত্তার গুরুত্ব কৃষকদেরকে বোঝাতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়। এছাড়াও প্রশিক্ষণে মসলা জাতীয় ফসল চাষাবাদ ও জিংক সমৃদ্ধ ধানের উৎপাদন কলা কৌশল, সবজি চাষে সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থাপনা, বসতবাড়ীতে বছরব্যাপী ফল উৎপাদন, রোগ ব্যবস্থাপনা, মাল্টা, আম উৎপাদন এবং স্বাস্থ্য সুরক্ষায় পারিবারিক পুষ্টি বাগানের গুরুত্ব নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এতে উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন জেলা অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. জোবায়দুর রহমান, অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মো. মতিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তফা হাসান ইমাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জামিয়ার রহমান।

সকাল নিউজ/এমআর

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version