Author: নিজস্ব প্রতিবেদক

আগামী বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পবিত্র রমজান ও ঈদুল ফিতরের কারণে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা অন্তত তিন মাস পিছিয়ে যেতে পারে। এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারিতে এই পাবলিক পরীক্ষা শুরু হলেও, এবার তা সম্ভব নয় বলে আভাস দিয়েছে শিক্ষাবোর্ডগুলো। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, ‘ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার সুযোগ এবার দৃশ্যত নেই। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ঈদুল ফিতরের ছুটি শেষে এপ্রিলের মাঝামাঝি অথবা মে মাসের শুরুতে পরীক্ষা শুরু করার পরিকল্পনা মাথায় রেখে একটি খসড়া সময়সূচি তৈরির কাজ চলছে।’ সাধারণত প্রতিবছর…

বিস্তারিত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডসহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। — বাসস বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে গৃহীত নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়…

বিস্তারিত

ভোট যত কাছে আসবে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও আরো উন্নতি ঘটবে এবং ভয় তত কেটে যাবে বলে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘ভোট যত কাছে আসবে, সব ভয় কেটে যাবে এবং সবাই খুশি মনে ভোটে অংশগ্রহণ করবেন।’ আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা জানান। তিনি বলেন, ‘পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশিরা যারা ভোট দিতে চান, তাদের জন্য ভোটের ব্যবস্থা করেছি। দেশে প্রথমবারের মতো উদ্যোগ নেওয়া হাইব্রিড পোস্টাল ভোট ব্যবস্থাটি ভবিষ্যতে বিশ্বের সবার জন্য একটি আদর্শ হয়ে থাকবে। গত ৫৪…

বিস্তারিত

রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো ও দ্য ডইেলি স্টার র্কাযালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত শনাক্ত করা হয়েছে ৩১ জনকে। আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অন্তত ৩১ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১৭ জনকে। এর আগে গত বৃহস্পতিবার রাতে কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় হামলা, ভাঙচুর করে। এসময় তারা আগুন দিয়ে পুড়িয়ে দেয় প্রথম আলোর কার্যালয়।…

বিস্তারিত

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদারকে গুলি করা  হয়েছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জানা গেছে, গুলিবিদ্ধ মোতালেব শিকদার এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অনিমেষ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে…

বিস্তারিত

বাংলাদেশের আকাশে দেখা গেছে পবিত্র রজব মাসের চাঁদ। সোমবার (২২ ডিসেম্বর) থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। সারাদেশে আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) দিনগত রাতে পবিত্র শবে মিরাজ উদযাপিত হবে। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরির রজব মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে। এজন্য সোমবার…

বিস্তারিত

বাংলাদেশ মিশনের দিল্লিতে কূটনীতিক এলাকার ভেতরে অবস্থান খুবই নিরাপদ স্থান, সেখানে হিন্দু চরমপন্থিরা এলাকার মধ্যে আসতে পারবে কেন? তাহলে তাদের আসতে দেওয়া হয়েছে, এমন ঘটনা প্রত্যাশিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ রোববার (২১ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লি বিষয়টিকে যতটা সহজভাবে উপস্থাপন করেছে; ততটা সহজ নয়। আমাদের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত। এমনটা নয় যে, বাইরে কোনো জায়গায় বা কূটনৈতিক এলাকার শুরুতে। তারা বলছে, ২০-২৫ জনের একটি দল। হতে পারে। সংখ্যা কম-বেশিও হতে পারে। সেটা কথা নয়।’ প্রসঙ্গত, গতকাল শনিবার রাতে ভারতের রাজধানী দিল্লিতে অখণ্ড হিন্দু…

বিস্তারিত

বিয়ের এক দশক পর সংসার ভাঙার খবর দিলেন অভিনেত্রী আফসান আরা বিন্দু। জানালেন ২০১৪ সালে আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও বছর তিনেক আগে সংসার ভেঙে গেছে তার। সম্প্রতি এক পডকাস্টে ঘর ভাঙার তথ্য জানিয়েছেন জনপ্রিয় এই মডেল-অভিনেত্রী। বিবাহ বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলে বিন্দু বলেন, ‘হ্যাঁ, আমার বিবাহবিচ্ছেদ হয়েছে।’ কবে হয়েছে? পাল্টা প্রশ্ন শুনে দীর্ঘশ্বাস ফেলেন বিন্দু। তারপর বলেন, ‘২০২২ সালে।’ বিন্দু বলেন, ‘হ্যাঁ, আমি আনুষ্ঠানিকভাবে কিছু জানাইনি। এ কারণে অনেকে দ্বিধাগ্রস্ত। অনেকে হয়তো জিজ্ঞাসা করেন না, যদি অস্বস্তি বোধ করি! বড় সংখ্যক মানুষ মনে করেন, ‘আমি বিবাহিত’। কিন্তু আমি বিবাহিত নই। আমার সংসারের যে জার্নি সেটা অনেক…

বিস্তারিত

হেনস্তার শিকার হয়েছেন ভারতের জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে কনসার্ট করতে গিয়ে কনসার্টে পারফর্ম চলাকালীন সময় এক ব্যক্তি মঞ্চে উঠে গায়িকাকে মারতে উদ্যত হন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। অভিযুক্ত ব্যক্তির নাম মেহবুব মল্লিক, যিনি ভগবানপুর এলাকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের মালি। শনিবার (২০ ডিসেম্বর) ভগবানপুর এলাকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুল মাঠে সন্ধ্যা ৭টার দিকে অনুষ্ঠান শুরু হয়। গায়িকার ম্যানেজার অনসুক মিত্র সংবাদমাধ্যমকে জানান, অনুষ্ঠান বেশ ভালোই চলছিল। লগ্নজিতা তার সপ্তম গান হিসেবে এ বছরের পুজোর ছবি ‘দেবী চৌধুরাণী’-র ‘জাগো মা’ গানটি গেয়ে শেষ…

বিস্তারিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)-এর ১২তম আসর শুরু হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বেশ উদ্দীপনা বিরাজ করছে। গতকাল শনিবার বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রবিবার (২১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রি। এদিন বিকাল ৪টা থেকে টিকিট পাওয়া যাবে, সব টিকিটই বিক্রি হবে অনলাইনে। মাঠে বা ভেন্যুতে থাকছে না কোনো টিকিট কাউন্টার। অনলাইনে টিকিট কেনা যাবে এই ওয়েবসাইটে (িি.িমড়নপনঃরপশবঃ.পড়স.নফ)। কোন ক্যাটাগরির টিকিট কিনতে কত টাকা খরচ হবে, তা-ও জানিয়েছে বিসিবি। এবার সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে দিনের দুটি ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। সবচেয়ে কম মূল্যের টিকিট ২০০ টাকার,…

বিস্তারিত