- মে দিবসে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান
- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
Author: নিজস্ব প্রতিবেদক
দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈন্যু মারমা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ সংবাদপত্র অফিসে হামলা শুরু হয়। তেজগাঁও থানার ওসি জানিয়েছেন, হামলাকারীদের নিবৃত করার চেষ্টা করছেন তারা। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। এখানে কয়েকশ লোক একত্রিত হয়ে হামলা চালিয়েছেন।’ তবে এ হামলায় কারা অংশ নিয়েছেন তা নিশ্চিত করতে পারেননি তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে লাঠিসোটা নিয়ে হামলা, ভাঙচুর করতে দেখা যায়। ভেতরে বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০ টায়…
মৃত্যুর কাছে হার মানলেন ওসমান হাদি। অতঃপর পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমালেন রাজনীতির কাছে হার না মানা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি। জুলাই আন্দোলনের অপ্রতিরোধ্য এই যোদ্ধা আজ সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০ টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে, ওসমান হাদির মৃত্যুর খবর জানার সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়েছে ছাত্র জনতা। বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগসহ রাজধানীর বিভিন্ন মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা,’ ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও-গুড়িয়ে দাও,’ ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শহীদের রক্ত, বৃথা যেতে…
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এদিকে হাদির এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। ফেসবুক পোস্টে তিনি লিখেন, ওসমান হাদি আবরার ফাহাদ-আবু সাঈদের কাতারে যুক্ত হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওসমান হাদির আত্মত্যাগকে কবুল করুন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে নিন। এদিকে রাত ৯টা ৪৬ মিনিটে এক ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান…
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এদিকে রাত ৯টা ৪৬ মিনিটে এক ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’ এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি। তবে গত রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার…
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশ অনুযায়ী, ২৭তম বিসিএস থেকে প্রথম পর্যায়ে ৬৭৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০০৮ সালের নভেম্বরে এ ব্যাচের কর্মকর্তারা যোগদান করেছিলেন। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ২৭তম বিসিএস পরীক্ষার নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, ২৭তম বিসিএস পরীক্ষা-২০০৫-এর মাধ্যমে প্রথম পর্যায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৫ নভেম্বরের চিঠির সুপারিশক্রমে ৬৭৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুসারে (২২,০০০-৫৩,০৬০/- টাকা বেতনক্রমে) নিয়োগ দেওয়া হলো। নিয়োগের শর্তে বলা হয়,…
ভয়াবহ বায়ুদূষণ দক্ষিণ এশিয়ার ইন্দো-গাঙ্গেয় সমভূমি ও হিমালয়ের পাদদেশ অঞ্চলজুড়ে জনস্বাস্থ্য ও অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি ডেকে আনছে। প্রতিদিন দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও ভুটান এই পাঁচ দেশে প্রায় ১০০ কোটি মানুষ। ফলে বছরে প্রায় ১০ লাখ মানুষের অকালমৃত্যু হচ্ছে এবং অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আঞ্চলিক জিডিপির প্রায় ১০ শতাংশে পৌঁছেছে বলে বিশ্বব্যাংকের সদ্য প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে। প্রতিবেদনে দূষণের প্রধান উৎস হিসেবে রান্না ও গরমের জন্য কঠিন জ্বালানি ব্যবহার, শিল্পকারখানায় অদক্ষ জ্বালানি পোড়ানো, পুরোনো যানবাহন, কৃষিজ বর্জ্য পোড়ানো এবং ঘরোয়া ও বাণিজ্যিক বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাকে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বায়ুদূষণ এখন এই অঞ্চলের অন্যতম…
দেশীয় চলচ্চিত্রের সফল নায়িকাদের মধ্যে শাবনূর অন্যতম। অনবদ্য অভিনয় দিয়ে অল্প সময়েই তিনি ঢাকাই সিনেমায় নিজের অবস্থান শক্ত করেন। একসময় শাবনূরের সিনেমা মানেই ছিল বক্স অফিসে সাফল্যের নিশ্চয়তা। বর্তমানে সিনেমা থেকে দূরে থাকলেও নানাভাবে রয়েছেন আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও থাকে তার সরব উপস্থিতি। আজ (১৭ ডিসেম্বর) ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের জন্মদিন। বিশেষ এই দিনে ভক্তদের ভালোবাসায় আপ্লুত অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। জন্মদিন উপলক্ষে দেওয়া এক স্ট্যাটাসে শাবনূর জানান, দিনটি তার কাছে সত্যিই ভীষণ স্পেশাল। সামাজিক যোগাযোগমাধ্যম, ফোন ও মেসেজে যে অগাধ ভালোবাসা ও অসংখ্য শুভেচ্ছা পাচ্ছেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন বলেও উল্লেখ করেন তিনি। স্ট্যাটাসে…
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর হুঁশিয়ারি জানিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বারনিয়া বলেছেন, ‘ইরান যেন তার পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে না পারে, তা নিশ্চিত করা ইসরায়েলের দায়িত্ব।’ ইরানের পারমাণবিক স্থাপনায় ১২ দিনের যুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার ছয় মাস পর তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বারনিয়া জেরুজালেমে মোসাদের গোয়েন্দা সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বলেন, ‘ইসরায়েলের ধ্বংসে শপথ নেওয়া একটি দেশ হিসেবে ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যার কোনো ব্যাখ্যা নেই—সামরিক পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য ছাড়া। সুযোগ পেলেই তারা দ্রুত সেই পথে এগোবে। পারমাণবিক প্রকল্পটি…
মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বর্তমানে ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ রয়েছেন এবং সিঙ্গাপুরে তার অস্ত্রোপচারের জন্য পরিবারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়। ইনকিলাব মঞ্চ জানায়, ‘ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেয়া হয়েছে।’ আরও জানানো হয়, ‘আপনারা দোয়া করুন আল্লাহ যেনো তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন। আর ওসমান হাদী যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’ এতে আরও বলা হয়,…
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগম। তারা বলেছেন, ফয়সালের সব অপকর্মের বিষয়েই জানতেন তারা। হাদিকে গুলি করার পর ফয়সাল ও তার সহযোগীকে পালাতে এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র লুকাতেও তারা সহযোগিতা করেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তাদের জবানবন্দি নেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের মা-বাবা জবানবন্দিতে আরও বলেন, ‘ফয়সাল ঘটনার দিন সকাল থেকে কোনো মোবাইল ফোন ব্যবহার করেনি। সে আগের রাতেই হাদির পরবর্তী দিনের কর্মসূচি সম্পর্কে জানত। ঘটনার দিন হাদিকে গুলি করে…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
