Author: নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। গতকাল বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে এ তথ্য জানান তিনি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) প্রতিনিধিদল। এদিন দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে স্বাক্ষাৎ শেষে দুপুর ২টায় বেরিয়ে যান। তবে রাষ্ট্রপতির সঙ্গে স্বাক্ষাৎ শেষে এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা গণমাধ্যমকে কোনো তথ্য জানাননি। বেলা ১১টা থেকে বঙ্গভবনের সামনে গণমাধ্যমকর্মীরা অপেক্ষা করলেও ইসির প্রতিনিধিদল তাদের কোনো বক্তব্য দেননি।…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) প্রতিনিধিদল। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে স্বাক্ষাৎ শেষে দুপুর ২টায় বেরিয়ে যান। তবে রাষ্ট্রপতির সঙ্গে স্বাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এড়িয়ে গেছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। বেলা ১১টা থেকে বঙ্গভবনের সামনে গণমাধ্যমকর্মীরা অপেক্ষা করলেও ইসির প্রতিনিধিদল তাদের কোনো বক্তব্য দেননি। রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি অবহিত করা হয় রাষ্ট্রপতিকে। এরপর সিইসি বিটিভি-বেতারে ভাষণের মাধ্যম ভোটের তফসিল ঘোষণা করেন। এদিন বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির ভাষণ…

বিস্তারিত

আগামী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বিগত আমলে যে নির্বাচনগুলো হয়েছে, যে কোনো সুস্থ মানুষ বলবে- এটা নির্বাচন নয়, প্রতারণা হয়েছে। তাই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী আগামী নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ। এ নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে।’ আজ বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারাদেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা প্রদানকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ভিডিও কনফারেন্সের বরাত দিয়ে এ তথ্য জানান। তিনি…

বিস্তারিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহŸায়ক নাহিদ ইসলাম। আর সদস্যসচিব আখতার হোসেন করবেন রংপুর-৪ আসনে। ১২৫ আসনে মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন- আসন                   প্রার্থী পঞ্চগড়-   ১        মো. সারজিস আলম ঠাকুরগাঁও-২      মো. রবিউল ইসলাম ঠাকুরগাঁও-৩      মো. গোলাম মর্তুজা সেলিম দিনাজপুর-৩     আ হ ম শামসুল মুকতাদির দিনাজপুর-৫      মো. আব্দুল…

বিস্তারিত

ঢাকার মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় পলাতক গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা পৌনে ১টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তালেবুর রহমান জানান, গৃহকর্মী আয়েশাকে বরিাশালের ঝালকাঠি থেকে গ্রেপ্তার করে। অন্যদিকে পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, আজ বেলা ১২টার দিকে ঝালকাঠির নলছিটি থেকে আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে গত সোমবার দুপুরের দিকে মোহাম্মদপুরের একটি বাসা থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁরা হলেন- লায়লা আফরোজ (৪৮) ও তাঁর মেয়ে…

বিস্তারিত

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে সামরিক বাহিনীর একটি মালবাহী (কার্গো) বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ ওই বিমানটিতে থাকা ৭ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মস্কোর নিকটবর্তী ইভানোভোর একটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাশিয়ার সংবাদসংস্থা তাস থেকে এ খবর জানা গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত বিমানটি ছিল এএন-২২ মিলিটারি ট্রান্সপোর্ট এয়াক্রাফট সিরিজের একটি উড়োজাহাজ। রুশ সামরিক বাহিনীতে এ সিরিজের উড়োজাহাজগুলো কার্গো বিমান হিসেবে ব্যবহৃত হয়। বিমানটির ইঞ্জিনে কিছু সমস্যা দেখা গিয়েছিল। সেই ত্রুটি মেরামতের পর পরীক্ষামূলকভাবে ওড়ানো হয়েছিল বিমানটিকে। এ সময় বিমানটিতে পাইলটসহ ৭ জন যাত্রী ছিলেন। এতে বলা হয়, সামরিক বিমানবন্দর থেকে টেক অফ করার…

বিস্তারিত

কক্সবাজারের টেকনাফ সীমান্তে গোলাগুলির বিকট শব্দ শোনা গেছে। এসময় শাহ আলম নামের এক ব্যক্তির বসতঘরের টিন ছিদ্র করে একটি গুলি ঢুকে পড়ে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শাহ আলম (৫০) টেকনাফের হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ড তেচ্ছিব্রিজ গ্রামের মৃত হাজি মোজাহার আহমেদের ছেলে। তিনি ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। শাহ আলম জানান, দুপুরে হঠাৎ হোয়াইক্যং তেচ্ছি ব্রিজের ওপারে মিয়ানমার সীমান্তে প্রায় ১০-১৫ মিনিট ধরে থেমে থেমে গোলাগুলি চলতে থাকে। গোলাগুলির শব্দ থেমে গেলে দুপুর ২টার দিকে ঘরের টিনের ছিদ্র দেখতে পান। এরপর বাড়ির ভেতর থেকে একটি গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে…

বিস্তারিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটি। কোর কমিটির সভায় পে স্কেল কার্যক্রম বিলম্ব হলে সরকারি কর্মচারীরা আন্দোলনে নামতে পারেন বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক সূত্রে জানা যায়, জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারি কর্মচারী সংগঠনের নেতারা আলটিমেটাম দিয়েছেন। এ কার্যক্রম দ্রুত নিষ্পত্তি না হলে কর্মচারীরা ভোটের আগে জানুয়ারিতে আন্দোলনে নামতে পারেন। এই শঙ্কায় পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে আগে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে…

বিস্তারিত

টাঙ্গাইল শাড়ির বুনন শিল্পকে ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের’ স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেস্কো। এই কনভেনশনের আওতায় আন্তর্জাতিক এই সংস্থা কর্তৃক এটি বাংলাদেশের পাওয়া ষষ্ঠ একক স্বীকৃতি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভারতের নয়াদিল্লিতে ইউনেসকো ২০০৩ কনভেনশনের চলমান ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে পাওয়া অন্য পাঁচটি স্বীকৃতি হলো বাউলসংগীত (২০০৮), জামদানি বুনন (২০১৩), পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা (২০১৬), শীতলপাটি (২০১৭) এবং রিকশা পেইন্টিং (২০২৩)। চলমান এই সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের দলনেতা এবং ইউনেসকো সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘এই স্বীকৃতি বাংলাদেশের জন্য একটি অসামান্য গৌরবের বিষয়। দীর্ঘ দুই…

বিস্তারিত

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ঝাড়ীরঝার এলাকায় রত্নাই নদীর ওপর স্বেচ্ছাশ্রমে দৃষ্টিনন্দন একটি কাঠের সেতু নির্মাণ করেছেন যুবদলের নেতা-কর্মীরা। সেতুটি চালু হওয়ায় সড়কপথে যোগাযোগ সুবিধা পেয়ে তিন শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থীসহ দুই ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে। সোমবার (৮ সোমবার) বিকেলে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উদ্বোধনের পরই সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। স্থানীয়রা জানান, রত্নাই নদী ভেলাবাড়ী ও দূর্গাপুর ইউনিয়নের মানুষের অনায়াস যাতায়াতকে দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত করছিল। নদীর ওপারে ঝাড়ীরঝার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিষতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়…

বিস্তারিত