- মে দিবসে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান
- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
Author: বিনোদন প্রতিবেদক
আগামী ১০-১৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)। উৎসবকে সামনে রেখে আয়োজকরা ঘোষণা করেছেন নারী নির্মাতা বিভাগে দায়িত্ব পাওয়া পাঁচ আন্তর্জাতিক বিচারকের নাম। নতুন বিচারকের প্যানেলে থাকছেন বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি। উৎসবে তিনি অন্য চার দেশের সৃজনশীল ব্যক্তিত্বদের সঙ্গে এই বিভাগে চলচ্চিত্র মূল্যায়ন করবেন। নারী নির্মাতা বিভাগটি ডিআইএফএফের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যেখানে শুধুমাত্র নারী নির্মাতাদের নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য ও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। এই বিভাগে সেরা ডকুমেন্টারি, সেরা ফিকশন ও সেরা পরিচালক নির্বাচিত হয় নারী নির্মাতা, শিল্পী ও সংস্কৃতি–বিশেষজ্ঞ নিয়ে গঠিত স্বাধীন জুরি বোর্ডের মাধ্যমে। নির্বাচিতদের সার্টিফিকেট ও ক্রেস্ট দেওয়া হয়। মিমি ছাড়াও নারী নির্মাতা…
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের আলাস্কা ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্ত এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে আলাস্কার জুনো শহর থেকে প্রায় ২৩১ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর–পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স শহর থেকে ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে আঘাত করে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। ন্যাচারাল রিসোর্সেস কানাডার সিসমোলজিস্ট অ্যালিসন বার্ড বলেন, ইউকনের যে অংশটি ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে সেটি পাহাড়ি এবং সেখানে জনবসতি…
অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে তিন দলীয় জোট। নতুন এ জোটে শরীকরা হচ্ছে- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। আগে থেকে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত এই জোটে থাকছে না গণ-অধিকার পরিষদ। রোববার (৭ ডিসেম্বর) বিকেল চারটায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কারের এই জোটের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে এনসিপি। দুপুরে এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে জানান, বিকেলে ডিআরইউতে এক সংবাদ থেকে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ ঘোষণা দেওয়া হবে।…
রংপুরের তারাগঞ্জে নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামে এ ঘটনা ঘটে। তারাগঞ্জ থানার এসআই ছাইয়ুম হোসেন রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় রহিমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র বর্ম্মন (৭০) ও তার স্ত্রী সুবর্না রানীকে (৬৫) রহিমাপুর চাকলা গ্রামে বসবাস করেন। ওই দম্পতির বড় ছেলে সুবেন চন্দ্র রায় ও ছোট ছেলে রাজেশ খান্না পুলিশে কর্মরত আছেন। তারা তাদের কর্মস্থলে আছেন। স্থানীয় দিপক রায় জানান, তিনি দীর্ঘদিন ধরে যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে কাজ করেন। প্রতিদিনের মতো আজ রোববার…
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দ্বিতীয় দিনের মত সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ কৃষকরা। আজ রবিবার সকালে উপজেলার মেডিকেল মোড় গোল চত্বর এলাকায় সার বিক্রয় কেন্দ্র ‘মেসার্স ওয়াছেক খান’-এর সামনে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। কৃষকরা জানান, লালমনিরহাটের ব্র্যান্ডিং পণ্য ভুট্টা চাষ। সেই ভুট্টা চাষাবাদের মৌসুম শুরু হয়েছে। জেলার সব চেয়ে বেশি ভুট্টার চাষাবাদ হয় হাতীবান্ধা উপজেলায়। ভুট্টা চাষের শুরুতেই সার সংকটের খবরে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। এ সার নিয়ে গেলো সপ্তাহে এ উপজেলার সিংগিমারী ইউনিয়নের কৃষকরা মহাসড়ক অবরোধ করে ডিলার ও উপ সহকারী কৃষিকর্মকর্তার অপসরন দাবি করেন। কিন্তু প্রতিশ্রুতি দিলেও কৃষকরা কাঙ্খিত সার না পেয়ে…
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) চালু-সংক্রান্ত বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এতে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। আজ রবিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয় ঘেরাও করে আন্দোলনরত মোবাইল ব্যবসায়ীরা। গতকাল শনিবার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ রেখে এই অবরোধ করছে মোবাইল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি (এমবিসিবি)। এতে সারা দেশের কয়েক হাজার ব্যবসায়ী অংশ নিয়েছেন। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে- মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান অস্বাভাবিক শুল্ক প্রত্যাহার, সিন্ডিকেট প্রথা বিলোপ, এনইআইআরের পুনর্বিবেচনা, যৌক্তিক ট্যাক্স কাঠামো পুনর্নির্ধারণ ও মোবাইল ফোন আমদানির…
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা মহল বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। দেশের মানুষ ধর্মভীরু, ধর্ম মেনে চলে। কিন্তু বিএনপি ধর্ম দিয়ে রাষ্ট্র বা সমাজের বিভাজনে বিশ্বাস করে না। এই গোষ্ঠীর সব অপপ্রয়াসকে পরাজিত করে বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে ছাত্রদল ভ‚মিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। আজ রবিবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে এক অনুষ্ঠানে বিজয়ের মাস উপলক্ষে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজক বিএনপি। সেখানে মির্জা ফখরুল এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানের ছাত্রদলের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কমিটি, পদচারণ বা…
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’এর স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশের ফলে শিক্ষাথীদের ভবিষ্যত অনিশ্চয়তা থৈরী হয়েছে- এমন অভিযোগ তুলো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করেন তারা। এতে বন্ধ গুরুত্বপূর্ণ এই সড়কের যানচলাচল বন্ধ হয়ে গেছে। পাঁচ সরকারি কলেজগুলো হলো- ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের জানা গেছে, পাঁচ কলেজের শিক্ষার্থীরা আজ স্ব স্ব কলেজে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা স্কুলিং মডেল বাতিল এবং উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখার দাবি জানান। পরে…
লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে যেন ফুটবল বিপ্লব ঘটে গেছে। এই বয়সেও একের পর এক শিরোপা উপহার দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন এই ফুটবল জাদুকর। সেই ধারাবাহিকতায় মেসির জোড়া অ্যাসিস্টে এবার প্রথমবারের মতো গতকাল মায়ামি এমএলএস কাপ–ও জিতে নিয়েছে। দলগতভাবে আগেই সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি। সেই সংখ্যাটিকে এবার তিনি ৪৮–এ পরিণত করলেন। এমএলএস কাপের হিসাবটা একটু জটিল। দুটি ভিন্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে শীর্ষ অবস্থানধারীরা পরস্পর সিরিজে মুখোমুখি হয়। সেখানেও আধিপত্য দেখিয়ে ফাইনালে উঠেই ইস্টার্ন কনফারেন্সের ট্রফি জেতে মায়ামি। এবার পুরো এমএলএসেরই শ্রেষ্ঠত্বের মুকুট উঠল ফ্লোরিডার ক্লাবটির মাথায়। হাভিয়ের মাশ্চেরানোর দল ৩-১ গোলে টমাস…
ভারতের পশ্চিমাঞ্চলীয় পর্যটনরাজ্য গোয়ার একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পর্যটক ও ক্লাবের কর্মীসহ ২৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার রাত ১২টার পর এ ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বার্চ বাই রোমিও লেন’ নামে সেই নাইটক্লাবটি অবস্থান গোয়ার উত্তরাঞ্চলীয় জেলা আরপোরা’র বাগা বিচে অবস্থিত। বাগা বিচ গোয়ার সবচেয়ে জনপ্রিয় সমুদ্র তীরগুলোর মধ্যে অন্যতম। রাজ্য পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ মরদেহ রান্নাঘর এবং তার আশপাশ থেকে উদ্ধার করা হয়েছে।ধারণা করা হচ্ছে, তারা সবাই সেই ক্লাবের কর্মচারী ছিলেন। এর বাইরে কয়েক জন পর্যটকের দেহও উদ্ধার করেছে পুলিশ। এদিকে আজ…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
