- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ বৈঠকে বিএনপি
- শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
- গোলাপগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনসিপির
- ফের কমল দেশে স্বর্ণের ভরিপ্রতি দাম
- আয়-ব্যয়ের হিসাবে জামায়াতের আয় কমল এবার
- চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেপ্তার
- ছাত্রদলের হামলায় তরুণের চোখ গেল, ফেসবুকে সারজিস আলমের পোস্ট
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
Author: নিজস্ব প্রতিবেদক
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় অনিয়ম-দুর্নীতি হয়েছে এমন ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বেশির ভাগই গ্রাহকের টাকাই ফেরত দিতে পারছে না। দীর্ঘদিন ধরেই এসব প্রতিষ্ঠান সমস্যায় রয়েছে; যে কারণে প্রতিষ্ঠানগুলো গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। এসব কারণে প্রাথমিকভাবে আওয়ামী লীগ আমলে ব্যাপক লুটপাটের শিকার ৯টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। শুধু ব্যক্তির আমানত নয়, বড় অঙ্কের প্রাতিষ্ঠানিক আমানতও আটকে আছে দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে। একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের কাছেই বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাওনা ৩৭ হাজার কোটি টাকার স্থায়ী আমানত (এফডিআর)। এর বাইরে আরও অনেক দুর্বল ব্যাংকের কাছে আটকে আছে বিপুল…
রাজধানীর মিরপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহত ১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাসে নয়, আগুনে পুড়েই হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার (১৫ অক্টোবর) সকালে তিনি সাংবাদিকদের জানান, বিষাক্ত গ্যাস নয়, আগুনে পুড়েই মিরপুরের গার্মেন্টসের ১৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। ডিএনএ নমুনা সংগ্রহের পর সনাক্তদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত ১০টি মরদেহের প্রাথমিক পরিচয় শনাক্ত হয়েছে। এদিকে, নিখোঁজদের স্বজনরা ঢামেক হাসপাতাল ও কেমিক্যাল গোডাউনের আশপাশে ভিড় করছেন। কেউ প্রিয়জনের খোঁজে নির্বাক বসে আছেন, কেউ বা কান্নায় ভেঙে পড়েছেন। ঘটনাস্থল এক নজর দেখতে জড়ো হচ্ছেন উৎসুক জনতাও। ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার…
গণভোট ও পিআর ছাড়া নির্বাচন হবে না এমন দাবিদাওয়া ও মিছিলের মাধ্যমে কিছু মহল নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পিআর আমি নিজেই বুঝি না। দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না। আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিএনপির জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পিআর নিয়ে তর্ক-বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে। যেসব বিষয়ে দলগুলো একমত হবে, সেগুলোর ওপর জুলাই সনদে স্বাক্ষর হবে…
বাংলাদেশ পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকতাকে দুদকে বদলি করেছে সরকার। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে তাদের বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার এক প্রজ্ঞাপনে তাদের দুদকে পাঠানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক। প্রজ্ঞাপনে বদলি হওয়া দুই কর্মকর্তা হচ্ছেন-পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারি পুলিশ সুপার) মো. আবু ইউসুফ এবং একই পদের মো. জাহিদুর রহমান। প্রজ্ঞাপনে আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। সকাল নিউজ/এসএফ
মাউশি অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দিতে ৬ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তি প্রত্যাহার চেয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনকেও এই আইনি নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া জনপ্রশাসন সচিব ও নিয়োগ বিজ্ঞপ্তিতে সই করা শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ শাখা-১ এর উপসচিবকেও বিবাদী করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখার সাবেক পরিচালক অধ্যাপক মো. আবেদ নোমানীর (অবসরোত্তর ছুটিতে) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কায়সারউজ্জামান এই নোটিশ দেন। বিজ্ঞপ্তি প্রত্যাহার না করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। এর আগে গত…
বাংলাদেশে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী শুরু করল আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। ‘সিনেমা আঙ্গিনা’ নামে ভ্রাম্যমাণ এই চলচ্চিত্র প্রদর্শনী প্রথমবারের মতো বাংলাদেশের মাধ্যমে পদার্পণ করছে এশিয়ায়। নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গঠনমূলক আলোচনা উৎসাহিত করতে ২০১৮ সাল থেকে আফ্রিকার বিভিন্ন দেশে তিন দফায় এই অংশগ্রহণমূলক গণযোগাযোগ প্রচারণা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের সহায়তায় আইওএম ১৩ অক্টোবর থেকে ১৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত বাংলাদেশে এই ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী করবে। ‘সিনেমা আঙ্গিনা’ মাদারীপুর, ফরিদপুর ও শরীয়তপুর জেলায় ভ্রমণ করবে, যেখানে চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য পরিবেশনা, সংগীতানুষ্ঠান, কর্মশালা এবং সম্প্রদায়ভিত্তিক আলোচনা আয়োজনের মাধ্যমে ১৩টি পৌরসভা ও প্রায় ৪৮০টি গ্রামে পৌঁছাবে। জেলাভিত্তিক…
রাজনীতির মঞ্চে পা রেখেই যেন নতুন অধ্যায় শুরু হয়েছিল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউতের। বলিউডের ঝলমলে দুনিয়া পেরিয়ে বিজেপির তারকা সাংসদ হয়ে উঠেছিলেন তিনি। অভিনয় অঙ্গনের মতো রাজনীতির মাঠেও দাপটের সাথে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। কিন্তু রাজনীতি এখন সেই ভাবে আর উপভোগ করতে পারছেন না কঙ্গনা। এর আগে বিষয়টি তিনি নিজেই জানিয়েছিলেন। আবারো সেই একই ইঙ্গিত দিলেন । যেসব রাজনীতিবিদ মানুষের কল্যাণের জন্য কাজ করছেন, তাদের অন্য পেশায় সমানভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া উচিত জানিয়ে কঙ্গনা বলেন, ‘রাজনীতি এমন একটা পেশা, যার পথ খুব অমসৃণ। এখানে তেমন পারিশ্রমিকও নেই। বহু রকমের খরচ রয়েছে। আর শিল্পীরা এর মধ্যে নিজেদের কাজেও…
২০ শতাংশ হারে বাড়ি ভাড়াসহ তিন দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা পালন করছেন লাগাতার কর্মবিরতি। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা ৩ দফা দাবিতে শাহবাগ অবরোধ (ব্লকেড) করে বিক্ষোভ করছেন। তাদের স্লোগানে শাহবাগ এলাকা এখন উত্তাল। শিক্ষকরা ঘোষণা দিয়েছেন, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ ব্লকেড করেন শিক্ষকরা। এতে শাহবাগ মোড়ের চারদিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে সকাল থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন এমপিওভুক্ত শিক্ষকরা। গতকাল সচিবালয়ে মুখে মার্চ টু সচিবালয় করা হয়। শিক্ষকরা বলেন, ‘আমাদের কর্মবিরতি চলবে। ২০…
চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে ভোট দেওয়ার সময় ভোটারদের আঙুলে দেওয়া অমোচনীয় কালি মুছে যাওয়া এবং স্বাক্ষরবিহীন ব্যালটে ভোট নেওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার (১৫ অক্টোবর) ভোট চলাকালে ছাত্রদল ও ছাত্র শিবিরের পক্ষ থেকে একই অভিযোগ করা হয়। বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী বলেন, ‘আইটি ভবনের একটি রুমে সাক্ষর ছাড়া ব্যালেট পেপার দেওয়া হয়েছে। এ ছাড়া অমোচনীয় কালি উঠে যাচ্ছে। এই বিষয়ে আমরা লিখিত অভিযোগ দিয়েছি।’ চবি ছাত্রদলের সেক্রেটারি আবদুল্লাহ আল নোমাম নির্বাচন কমিশনে অভিযোগ দিয়ে বলেন, ‘প্রশাসন ও নির্বাচন কমিশন একটি দলকে জিতাতে কাজ করছে।’ শিবির সমর্থিত প্যানেলের…
রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদামে লাগা আগুন এখন পর্যন্ত কেড়ে নিয়েছে ১৬ টি তরতাজা প্রাণ। নিখোঁজ রয়েছে অনেকে, স্বজনদের শোকের মাতম আর বুকফাটা আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশের বাতাস। আগুন নেভাতে অনেক সময় লাগবে জানিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেছেন, ‘আগুন নেভাতে কয়েকদিন লেগে যেতে পারে। আগুন নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি নেভেনি।’ বুধবার বুয়েটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। গতকাল বেলা পৌনে ১২টার দিকে শিয়ালবাড়ির একটি চার তলা ভবনে ‘আনোয়ার ফ্যাশন’ নামে একটি গার্মেন্টে প্রথম আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের শাহ আলম কেমিক্যাল গুদামে। দাউ…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
