Author: সকাল নিউজ ডেস্ক

এবার নিজেরাই পারমাণবিক শক্তির বিকাশ করতে চায় ইউরোপের দেশ। সম্প্রতি ন্যাটো সদস্য দেশের আকাশে রাশিয়ার ড্রোন প্রবেশের পর ‘বিদেশি পারমাণবিক অস্ত্র’ মোতায়েন করতেও আগ্রহ প্রকাশ করেছে পোল্যান্ড। স্থানীয় এলসিআই টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকি এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি বিশ্বাস করি, আমাদের পারমাণবিক ভাগাভাগি কর্মসূচিতে অংশগ্রহণ করা উচিত। দেশের নিজস্ব পারমাণবিক প্রযুক্তি থাকা উচিত, যার মধ্যে পারমাণবিক শক্তিও অন্তর্ভুক্ত। তবে পোল্যান্ড নিজস্ব পারমাণবিক অস্ত্র অর্জনের পরিকল্পনা করছে কিনা, তা তিনি স্পষ্ট করেননি। তিনি আরও বলেন, এই বিষয়ে এখনই বেশি কথা বলা ঠিক হবে না। এর আগে গত সপ্তাহে পোল্যান্ড জানায়, বেশ কয়েক ঘণ্টা ধরে কয়েকটি…

বিস্তারিত

দেশের উন্নয়ন কার্যক্রমে গতি আনতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৮ হাজার ৩৩৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয় সংবলিত ১৩টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ৪৩৭ কোটি ৮২ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ২২৫ কোটি ৩৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৬৭০ কোটি ৯ লাখ টাকা ধরা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—মহিলা ও…

বিস্তারিত

জামায়াতে ইসলামী বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় কি না, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর সারিনা হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রশ্ন তোলেন। আমীর খসরু বলেন, নির্বাচন নিয়ে অনীহার কারণেই আনুপাতিক বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর মাধ্যমে (জামায়াত) দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সে প্রশ্নও জনগণের মাঝে চলে এসেছে। গণতান্ত্রিক উপায়ে মাঠ দখল করতে হলে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে।ঔ তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি কোনো ধরনের সম্মান দেখাচ্ছে না কর্মসূচি দানকারী দলগুলো। যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের রাজনৈতিক…

বিস্তারিত

রোববারের মধ্যেই বাস্তবায়নের সিদ্ধান্তে যেতে চায়: জুলাই সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞরা চারটি পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছেন জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ২১ সেপ্টেম্বরের (রোববার) মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন। তবে ব্যর্থ হলে তা ২ অক্টোবরের পরে চলে যেতে পারে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার শুরুতেই এ কথা বলেন তিনি। আলী রীয়াজ বলেন, বিশেষজ্ঞরা অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন।কমিশনের মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে। কমিশন কোনো অবস্থাতেই এক মাস সময় নিয়ে এই আলোচনা…

বিস্তারিত

সারাদেশে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। টাইফয়েড জ্বর প্রতিরোধে সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় এ ক্যাম্পেইনে প্রায় পাঁচ কোটি শিশুকে একটি করে নিরাপদ টাইফয়েড টিকা বিনামূল্যে দেওয়া হবে। এই ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। একই সঙ্গে থানা-উপজেলা ও জেলার সব কর্মকর্তাকে এই কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে বলে জানানো হয়। নির্দেশনায় বলা হয়, ২০২৫ সালের এই বৃহৎ টিকাদান কার্যক্রমের আওতায় প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে…

বিস্তারিত

সরকারি ক্রয় প্রক্রিয়ায় নিরব বিপ্লব ঘটতে যাচ্ছে , এটি এই সরকারের অন্যতম সংস্কার বলে মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আগে মাফিয়াচক্র ক্রমাগতভাবে বিভিন্ন প্রকল্পের কাজ পেত। সেটি এখন বন্ধ করা হচ্ছে। কেননা সরকারি ক্রয় আইন সংশোধন করে ১০ শতাংশ দরের বেশি বা কম রাখার বিধান বাদ দেওয়া হয়েছে। বিধিমালা আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে গেজেট হলেই না বাস্তবায়ন শুরু হবে। বুধবার একনেক বৈঠক শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, এখন কেউ প্রকল্প পরিচালক হতে চান না। সাধারণত প্রকল্প পরিচালিত হলে লাভ হয়। কিন্তু এখন উল্টো হয়েছে। কারণ আমরা এমন ব্যবস্থা…

বিস্তারিত

রোহিঙ্গা এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ। বরং আশ্রিতদের নিজ মাতৃভূমিতে ফেরত পাঠানোর ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা ইস্যুতে এক আলোচনায় এ কথা জানান তিনি। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান, অন্তবর্তী সরকার আশা করছে সামনের বছর রোহিঙ্গারা তাদের দেশে চলে যেতে পারবে। আন্তর্জাতিক সহায়তা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। তবে এ ব্যাপারে কূটনৈতিকভাবে চেষ্টা চালাচ্ছে সরকার। এসময় কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু একটি আন্তর্জাতিক সমস্যা…

বিস্তারিত

গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। দুটি লকারই রাজধানী ঢাকার অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় বলে জানা গেছে। সূত্র জানায়, অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে। এরমধ্যে একটির লকার নং ৭৫৩ ও চাবি নং ২০০; অপরটির লকার নং ৭৫১ ও চাবি নং ১৯৬। তবে এই লকার দুটিতে কী রয়েছে তা বিস্তারিত জানায়নি এনবিআর। খুব শিগগিরই লকার দুটি খোলা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এর আগে শেখ হাসিনার আরও একটি লকার ও দুটি হিসাব জব্দ করে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা…

বিস্তারিত

হাতীবান্ধা প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধা বন্দরস্থ ঢাকা কসমেটিকসের স্বত্বাধিকারী শেখ লিটন শাহারিয়ারের একমাত্র ছেলে কলেজছাত্র লাবিব শাহরিয়া (১৮) আর নেই। মাত্র দুদিনের জ্বরে আজ বুধবার তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানা গেছে, দুদিন জ্বরে ভোগার পর লাবিবকে আজ সকাল ছয়টার দিকে মাইক্রোবাসযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথেই তিনি মৃত্যুবরন করেন। লাবিব শাহরিয়া হাতীবান্ধার সরকারি আলিমুূদ্দিন ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয়দের মাঝে। আজ বাদ আসর হাতীবান্ধা শিশু নিকেতনের মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে এশার নামাজের পর গেন্দুকুড়ীতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।…

বিস্তারিত

ঘুমের মধ্যেই চিরঘুমে শায়িত হলেন অস্কারজয়ী মার্কিন অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের প্রোভো শহরে নিজ বাড়িতে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। রেডফোর্ডের মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। তিনি শুধু অভিনেতাই নন, পরিচালক হিসেবেও তিনি সমান কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ১৯৬৩ সালে ‘বেয়ারফুট ইন দ্য পার্ক’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়জগতে নিজের অবস্থান পোক্ত করেন রেডফোর্ড। ১৯৬৭ সালে নাটকটি চলচ্চিত্রে রূপ নিলে আরও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সত্তরের দশকে হলিউডের শীর্ষ নায়কদের কাতারে জায়গা করে নেন। ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত দ্য স্টিং তাকে এনে দিয়েছিল সেরা অভিনেতা হিসেবে…

বিস্তারিত