Author: নিজস্ব প্রতিবেদক

বারবার মাহফুজ আলমের ওপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা হচ্ছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘এখন মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব। আমরা জানি, আমাদের জন্য কী অপেক্ষা করে আছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি।’ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এতে তিনি বলেন, ‘সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। এই সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে…

বিস্তারিত

সংবিধান সংস্কারের যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো সংসদে সংশোধিত হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘তার আগে যদি কোনো বৈধ, আইনানুগ বা সাংবিধানিক পন্থা কেউ আবিষ্কার করতে পারেন, দেশের স্থিতিশীলতা ও জাতীয় স্বার্থে আমরা তার সঙ্গে একমত হব। কিন্তু আমরা এমন কোনো বাজে প্রিসিডেন্ট (নজির) তৈরি করতে চাইছি না, যেটা দুই বছর-পাঁচ বছর পরে আবার কেউ প্রয়োগ করার চেষ্টা করবে।’ আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে এক গোলটেবিল বৈঠকে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। ‘নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ’ শিরোনামে এ বৈঠকের আয়োজন করে প্রথম আলো। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই সনদের বাস্তবায়নে বিচার বিভাগের মতামত নেওয়া যেতে…

বিস্তারিত

দেশবরেণ্য প্রয়াত সংগীতশিল্পী এন্ড্রু কিশোরকে মৃত্যুর পাঁচ বছর পর আয়কর পরিশোধের চিঠি পাঠিয়েছে কর অঞ্চল–১২। সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, এন্ড্রু কিশোরের ৭২ হাজার ৮০৩ টাকা কর বকেয়া আছে। কর অঞ্চল–১২ থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ২০০৫–০৬ অর্থবছরে ২২ হাজার ৪২৩ টাকা এবং ২০১২–১৩ অর্থবছরে এন্ড্রু কিশোরের কাছে তাদের পাওনা ৫০ হাজার ৩৮০ টাকা। এ বিষয়ে সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ বলেন, ‘আসলে এটা আমাদের নিয়মিত কাজ। এন্ড্রু কিশোরের কাছে পাওনার দায়ভার তার উত্তরাধিকার যারা আছেন, তাদের ওপর বর্তাবে। এন্ড্রু কিশোরের উত্তরাধিকারদের কেউ আমাদের লিখিতভাবে জানাননি, তার বকেয়া কে বা কারা পরিশোধ…

বিস্তারিত

এশিয়া কাপে প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয় ছিনিয়ে নিলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে ব্যর্থ হয়ে লিটন ও তানজিদরা বড় স্কোর গড়তে পারেননি। শেষ সময়ে জাকের আলী ও শামীম হোসেনের ব্যাটে ১৩৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। লিটন বাহিনীকে সুপার ফোর উঠতে নেট রান রেটটা রাখতে পারে বড় ভূমিকা। কেননা, একই গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। কিন্তু সেটিতো হয়ইনি, বরঞ্চ, ৩২ বল হাতে রেখে বাংলাদেশকে হারিয়ে সেই রান রেট বাড়িয়ে রাখল শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারানো শ্রীলঙ্কার নেট রান রেট ‍+২.৫৯৫। ‍+৪.৭০০ নেট রান রেট নিয়ে শীর্ষে অবস্থান করছে আফগানিস্তান। ২ ম্যাচে…

বিস্তারিত

পশ্চিম রাখাইন প্রদেশে জান্তা বাহিনীর বিমান হামলায় মিয়ানমারে মাধ্যমিক বিদ্যালয়ে বিমান হামলায় ১৯ শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার দেশটির একটি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, জান্তা বাহিনীর বিমান হামলায় ওই শিক্ষাথীরা নিহত হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনে নিয়ন্ত্রণের জন্য মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করছে আরাকান আর্মি। ২০২১ সালে অং সাং সুচির সরকারকে উৎখাত করে দেশটির সামরিক বাহিনী। ফলে ব্যাপক সশস্ত্র বিদ্রোহের সূত্রপাত হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) টেলিগ্রামে এক পোস্ট দিয়ে আরাকান আর্মি জানিয়েছে, শুক্রবার মধ্যরাতের পর কিউকটাউ টাউনশিপের দুটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালানো হয়েছে। এতে ১৯ শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। যাদের বয়স ১৫-২১ বছর। আহত হয়েছে আরও ২২ জন।…

বিস্তারিত

না ফেরার দেশে পাড়ি জমালেন দেশবরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে গুণী এই সাধকশিল্পী মারা যান। ফরিদা পারভীনের জামাতা সাজ্জাদুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্বামী এবং চার সন্তানসহ অসংখ্য গুণমুগ্ধ সৃজনযজ্ঞ রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনীত সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন। কিছুদিন ধরে শারীরিক অবস্থার স্বাভাবিক না থাকায়, সপ্তাহে দুই দিন তাকে ডায়ালাইসিস করাতে হতো। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসক তাকে হাসপাতালে…

বিস্তারিত

নানান অভিযোগ, উদ্বেগ আর উৎকণ্ঠা ফেরিয়ে বারবার সময় বাড়িয়ে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৪০ ঘণ্টারও বেশি সময় পর আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। ঘোষিত জাকসুর আনুষ্ঠানিক ফলে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির প্যানেল থেকে জয়ী হয়েছেন মো. মাজহারুল ইসলাম । নির্বাচনে সহসাধারণ সম্পাদক (এজিএস-ছাত্র) পদে ফেরদৌস আল হাসান ও সহসাধারণ সম্পাদক (এজিএস-ছাত্রী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। তারা দুজনই ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী…

বিস্তারিত

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক শহরে ঢুকলেই তাকে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেবেন বলে ঘোষণা দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন। নেতানিয়াহু গাজায় গণহত্যা চালাচ্ছেন মন্তব্য করে জোহরান বলেন, ‘ইসরাইলের নেতা নিউইয়র্কে এলে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, সেটির প্রতি সম্মান জানিয়ে তাকে বিমানবন্দরেই গ্রেপ্তার করা হবে।’ গাজায় ইসরাইলের নৃশংস ও নির্বিচার হামলার পর নিউইয়র্কের মানুষের মধ্যে সাধারণভাবে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন প্রকাশ পাচ্ছে। তারপরও জোহরানের এই প্রতিশ্রুতি ইহুদি নেতাদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি করবে। যদিও আইন…

বিস্তারিত

প্রেমের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে ফিরে যেতে হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের এক তরুণীকে। গত এক সপ্তাহ লালমনিরহাটের পাটগ্রামে থাকার পর অবশেষে শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। স্থানীয় সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার পূর্ব দালাইগাঁও চাংমারি গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের মেয়ের (রিয়া পারভীন রিংকি) সাথে অনলাইনে পরিচয় হয় পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রসুলগঞ্জ থানাপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে রবি ইসলামের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘদিনের কথোপকথনের পর তাদের মধ্যে ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে করবে প্রতিশ্রুতি দিয়ে ছেলে রবি মেয়েকে সীমান্ত পেরিয়ে তাদের বাড়িতে আসতে…

বিস্তারিত

অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৪০ ঘণ্টারও বেশি সময় পর আজ শনিবার সন্ধ্যায় এ ফল ঘোষণা করা হয়। এতে জাকসুর দশম সহ-সভাপতি (ভিপি)  হিসেবে স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক পদে (জিএস) পদে শিবির প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন মো. মাজহারুল ইসলাম। এ ছাড়া এজিএস পদে শিবির প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দীকা মেঘলা। এতে ভিপি পদে ৩ হাজার ৩৩৪ ভোট পেয়েছেন আব্দুর রশীদ জিতু ও জিএস পদে ৩ হাজার ৯৩০ ভোট পেয়েছেন মাজহারুল ইসলাম। আজ শনিবার (১৩…

বিস্তারিত