Author: নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের নির্দেশ দিয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘১৮০ দিনের একটি পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। শিগগিরই আপনাদের জানানো হবে।’ আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এসব কথা বলেন। এদিকে বৈঠক বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘জনগণ ম্যান্ডেট দিয়েছে, তাই প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যেন প্রত্যাশা পূরণ করতে পারে সে নির্দেশ দিয়েছেন তারেক রহমান।’ শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মো. নুরুল হক নুর বলেন, ‘দুর্নীতির প্রভাবমুক্ত হয়ে দৃশ্যমান কাজ করার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নির্দেশনা…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে ১১ দলীয় জোটের প্রাথীকে হারিয়ে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে নির্বাচিত হন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও নবগঠিত সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বাংলাদেশের শিক্ষা সংস্কারে আলোচিত নাম ড. আ ন ম এহসানুল হক মিলন। নির্বাচনকালীন তার গণসংযোগ ও প্রচারণাও ছিল গতানুগতিকের বাইরে। তার সব কর্মসূচিতে কচুয়ার নারী পুরুষ, শিশুদের ঢল দেখা গেছে। স্বভাবসুলভ সুন্দর কথা ও ব্যবহারে জয় করেছেন এলাকার সব শ্রেণির মানুষের মন। এহসানুল হক মিলন শুধু একজন রাজনীতিবিদই নন, তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের এক রূপকার। তিনি ছিলেন পরীক্ষার হলে নকলকারী…

বিস্তারিত

সাংবাদিকদের ন্যায্য দাবি ও পেশাগত সমস্যার সমাধান ছাড়া দেশের গণমাধ্যমের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে দুই মন্ত্রী ক্লাবে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে চা-চক্রে অংশ নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া শোনেন। গণমাধ্যমকে শক্তিশালী করতে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন তথ্যমন্ত্রী। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন। এ সময় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-এর মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-এর সভাপতি…

বিস্তারিত

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। নতুন সরকারের সব ধরনের দাপ্তরিক আপডেট ও উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে সরাসরি পৌঁছে দিতে চালু করা হয়েছে অফিশিয়াল ফেসবুক পেজ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রথম কার্যদিবসেই আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। পেজটির নাম রাখা হয়েছে ‘PMO Bangladesh- প্রধানমন্ত্রীর কার্যালয়’। স্বচ্ছতা নিশ্চিত করতে এবং গুজব প্রতিরোধে এই পেজটি সরকারের একটি শক্তিশালী যোগসূত্র হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। নতুন এই পেজটির ডিসপ্লে পিকচার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ছবি ব্যবহার করা হয়েছে। পেজটি চালুর পর থেকেই সেখানে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রজ্ঞাপন এবং প্রধানমন্ত্রীর দৈনন্দিন রাষ্ট্রীয় কর্মসূচির…

বিস্তারিত

চলতি ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে দেশে এসেছে ১৮০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয়। যা গত বছরের একই বছরের সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি। এদিকে প্রবাসী আয় বাড়ায় ব্যাংকগুলো থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানায়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ থেকে ১৬ ফেব্রুয়ারি প্রবাসী আয় হয়েছিল ১৪৯ কোটি ডলার। চলতি বছরের একই সময়ে যা বেড়ে হয়েছে ১৮০ কোটি ৭০ লাখ ডলার। এর মধ্যে শুধু ১৬ ফেব্রুয়ারি এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার। এতে বাংলাদেশ ব্যাংকে মোট বৈদেশিক…

বিস্তারিত

যাত্রীবাহী বাসের সাথে সেনাবাহিনীর থ্রি টন ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের বালিয়া মোড় এলাকায় কাকলি রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল, বাসচালক আব্দুল বাসেত। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, বুধবার সকালে সেনাবাহিনী তাদের ক্যাম্প কার্যক্রম সম্পন্ন করে ফুলপুর থেকে ময়মনসিংহ ফেরার পথে বালিয়া মোড়ে শেরপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর থ্রি টন ট্রাক ও যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।’ তিনি আরও জানান, এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত…

বিস্তারিত

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার থেকেই বাংলাদেশে শুরু হবে রোজা। পাশাপাশি বুধবার এশার নামাজের পর অনুষ্ঠিত হবে তারাবিহ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ (বুধবার) রাতেই শুরু হচ্ছে তারাবিহ। এরপর শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানেরা। দেশের কোথাও কোথাও অবশ্য সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ (বুধবার) থেকেই রোজা রাখছেন মুসলমানরা। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রোজা রেখেছেন ভোলার ১৩টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ। তারা চট্রগ্রামের সাতকানিয়া মির্জাখীল ও শরিয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বরী দরবার শরীফের অনুসারী। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতে সেহরি খাওয়ার মধ্যদিয়ে আজ তারা রোজা রেখেছেন। এর আগে, গতকাল সৌদি আরবের চাঁদ দেখা যাওয়ায় সৌদির সঙ্গে মিল রেখে রাত ৮টায় প্রথম তারাবির নামাজ আদায় করেন তারা। শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বরী দরবার শরীফের অনুসারী মো. সুমন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। সুমন মিয়া জানান, তারা প্রতি বছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে গতকাল রাতে প্রথম তারাবি…

বিস্তারিত

জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৮ ফেব্রæয়ারি) সকালে সাভারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এদিকে প্রথম কর্মদিবস উপলক্ষে দুপুরে সচিবালয়ে যাবেন তারেক রহমান। বিকেলে সচিবালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক। এর আগে গতকাল মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হয়। একই সঙ্গে প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো। সকাল নিউজ/এমএম

বিস্তারিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আলতাফ হোসেন নাগেশ্বরী উপজেলার ঝামুয়াটারি গ্রামের শাজাহান আলীর পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসরিন জাহান বিলকিস হত্যা চেষ্টা মামলার ১ নম্বর আসামি আলতাফ হোসেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আলতাফের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি একটি প্রভাবশালী চক্রের নেতৃত্ব দিয়ে এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত আলতাফ হোসেনকে দুপুর নাগেশ্বরী থানা থেকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার…

বিস্তারিত