- ছাত্রদলের হামলায় তরুণের চোখ গেল, ফেসবুকে সারজিস আলমের পোস্ট
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- বিকেলে বাবার দা ফ ন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- ভিডিও ফাঁসের ঘটনায় এমপি নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জামায়াত
- রাশেদ খাঁন এখন প্রধানমন্ত্রীর সহকারী!
- স্পেনের কাছে হারের পর বুয়েনস আইরেসে পুলিশ-সমর্থক সং/ঘ/র্ষ
- লালমনিরহাটে মানবতা রক্তদান সংগঠনের ৪৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
Author: জেলা প্রতিনিধি, পঞ্চগড়:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সোহেল (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে মোটরসাইকেল চালক আলমগীর হোসেন (২৫)। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত সোহেল একই এলাকার সামাদের ছেলে। স্থানীয়দের ভাষ্যমতে, নিহত সোহেল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহাসড়ক পার হতে গিয়ে বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়াগামী একটি মোটরসাইকেলের সাথে সোহেল ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক আলমগীর। পুলিশকে খবর দিয়ে আহত মোটরসাইকেল আরোহীকে দ্রুত উদ্ধার করে…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হতে যাচ্ছেন সংসদে বিরোধীদলীয় নেতা। দলীয় নির্ভরযোগ্য সূত্র এমনটিই জানা গেছে। অন্যদিকে বিরোধীদলীয় উপনেতা হতে পারেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে এটা জামায়াত এবং ১১-দলীয় ঐক্যের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। জানা গেছে, সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও হুইপ হওয়ার দৌড়ে আছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। চট্টগ্রামের শাহজাহান চৌধুরী এবং সাতক্ষীরার গাজী নজরুল ইসলামকে সম্মানজনক যে কোনো পদ দেওয়া হতে পারে। বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার হবেন। এই…
দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ফেরিয়ে দেশের শাসনভার গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই শতাধিক আসনে নিরঙ্কুশ বিজয়ের পর এখন চলছে নতুন সরকার গঠনের বর্ণাঢ্য প্রস্তুতি। নতুন মন্ত্রিসভার জন্য ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে ৪০টি সরকারি বাসভবন ও অর্ধশত বিলাসবহুল গাড়ি। নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কে বিবেচনায় রাখা হয়েছে, যা রাষ্ট্রীয় ক্ষমতার নতুন কেন্দ্রবিন্দু হয়ে ওঠার অপেক্ষায়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতৃত্বাধীন সরকার যাত্রা শুরু করতে যাচ্ছে। মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সংসদ…
দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো গ্রেপ্তার হয়েছেন। দেশটির জাতীয় দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তাদের হাতে (নাবু) তিনি গ্রেপ্তার হন বলে সংস্থাটি গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজহাজিরার প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, রোববার গোপনে দেশত্যাগ করছিলেন সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো। এসময় তাকে জাতীয় দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তারা গ্রেপ্তার করেন। বর্তমানে তিনি কারা হেফাজতে আছেন। জানা গেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একজন ঘনিষ্ঠ মন্ত্রী ছিলেন গালুশচেঙ্কো। ২০২৫ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে ১০ কোটি ডলার অবৈধভাবে উপার্জন ও সেই অর্থ বিদেশে পাচার করার অভিযোগ ওঠে। গালুশচেঙ্কোর বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি…
অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার দলটির পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাবে এনসিপির একটি প্রতিনিধিদল। ক্ষুদে বার্তায় বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সন্ধ্যা ৬টায় জুলাই সনদে স্বাক্ষর করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন। প্রতিনিধি দলে আরও থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। এর আগে, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং…
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত বলে তার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে। এতে বলা হয়, সৌজন্য সাক্ষাতে তারা শুভেচ্ছা বিনিময় করেন ও দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকাল নিউজ/এসএফ
লালমনিরহাটের পাটগ্রামে জামায়াতের ২১ কর্মী ও সমর্থক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন এবং পরবর্তী দুই দিন ধরে এসব কর্মী-সমর্থকদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি করা হয়। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সাবেক জেলা আমির আতাউর রহমান বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়নি। অনেক এলাকায় ভোট চলাকালীন সময়ে জামায়াতের কর্মী ও সাধারণ ভোটারদের বাধা দেওয়া হয়েছে। ন্যায়বিচার পেতে আমাদের আদালতের শরণাপন্ন হওয়ার প্রস্তুতি চলছে।’ তিনি অভিযোগ করেন, শ্রীরামপুর…
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম পদত্যাগ করেছেন। তবে পদত্যাগপত্র এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়নি। রোববার (১৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন একাধিক দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জরুরি প্রয়োজনে আজ বেলা তিনটার দিকে আইজিপির দপ্তরে গিয়েছিলেন স্বরাষ্ট্র সচিব। সেখানেই সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সেই পত্র রিসিভ (বা গ্রহণ) করে পরবর্তী প্রক্রিয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সূত্র আরও জানায়, স্বরাষ্ট্র সচিব আইজিপিকে সংসদ সদস্যদের শপথ অবধি থাকার বিষয়ে মৌখিক নির্দেশ দিয়েছেন। যদিও নতুন সরকার যদি চায় তাহলে আগামীকালই আবার আইজিপির চুক্তি বাতিল হতে পারে। পুরো প্রক্রিয়াটি…
নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আপনারা জানেন, পুলিশ জুলাই-আগস্ট ২০২৪-এ তাদের রোলের কথা। আজ ক্যাবিনেট অবজার্ভ করে যে, এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে।’ রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, ‘আমি আবার নতুন করে বলতে চাচ্ছি না। কিন্তু অনেকে বলতেন যে, পুলিশের কনফিডেন্স লো। এই পুলিশকে দিয়ে কি আদৌ আমরা একটা ভালো ইলেকশন দেখতে পাব কি না? এই ধরনের আলাপটা ছিল। আপনারা দেখেছেন যে, তারা যথেষ্ট ভালো রোল প্লে করেছে।’ শফিকুল আলম বলেন, ‘প্রথমবারের মতো…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া), রংপুর-৩ (সদর ও রসিক) ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ভোট পুনর্গণনার দাবিতে পরাজিত বিএনপি প্রার্থীদের কর্মী-সমর্থকরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় আখতার হোসেন ও জেলা প্রশাসককে ‘ভোট চোর’ উল্লেখ করে স্লোগান দেন নেতাকর্মীরা। মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও রংপুর-৪ আসনের প্রার্থী এমদাদুল হক ভরসা এবং জেলা বিএনপি আহ্বায়ক ও রংপুর-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলামসহ কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা এ বিক্ষোভ…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
