বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩, ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

মাত্র চার দিনের ব্যবধানে বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নিয়ার’ বা লাখ কোটি ডলারের মালিকের অনন্য খেতাব হারিয়েছেন শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তাঁর মালিকানাধীন মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারের বড় ধরনের দরপতনের জেরে বিপুল সম্পদ হারিয়েছেন তিনি।

আন্তর্জাতিক অর্থবাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে স্পেসএক্সের শেয়ারের দাম ৩ শতাংশের বেশি কমে যায়। এর ফলে এক ধাক্কায় ইলন মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ৩ হাজার ৬৩০ কোটি ডলার কমে গেছে।

ফোর্বসের হিসাবমতে, বুধবার বাংলাদেশ সময় বেলা ২টা ৪৫ মিনিটে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭ হাজার ৪ কোটি ডলারে। স্পেসএক্সের শেয়ারমূল্য কমে যাওয়ার সঙ্গে সঙ্গে মাস্কের মোট সম্পদে প্রায় ২ দশমিক ৮ শতাংশ পতন ঘটে, যার ফলেই তাঁর সম্পদ পুনরায় লাখ কোটি ডলারের নিচে নেমে আসে।

এদিকে বুধবার নিউইয়র্কের শেয়ারবাজারে মূল লেনদেন শুরুর আগের প্রাক্‌–লেনদেন (প্রি-মার্কেট ট্রেডিং) পর্বেও শেয়ারের দাম ওঠানামা করছে। ফলে মূল বাজার খোলার পর তাঁর মোট সম্পদে আরও পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত মিলছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version