গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তবে জামিন পেয়ে আদালত থেকে বের হওয়ার সময় এক গণমাধ্যমকর্মীকে গালিগালাজ ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর আদালত চত্বর ত্যাগ করার সময় এই ঘটনা ঘটে। এ সময় ওই সাংবাদিকের প্রতি চরম ক্ষিপ্ত হয়ে পরীমনিকে বলতে শোনা যায়, ‘তুই আমার গায়ে হাত দিলি কেন?’


