বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে এবং তা আগামী ৯ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।
এই মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে কর্তৃপক্ষ। তবে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পরই পরীক্ষার তারিখ ও অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে এনটিআরসিএ সূত্রে জানা গেছে।



