শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩, ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিষ্কার হলো ২০২৬ ফুটবল বিশ্বকাপের দৃশ্যপট। ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত এই ড্রতে একে একে নির্ধারিত হয়েছে ১২টি গ্রুপের দল।

৪৮ দলের আসরে প্লে-অফ মিলিয়ে সম্ভাব্য ৬৪ দেশের নাম উঠে এসেছে স্ক্রিনে। কোন গ্রুপে কারা পড়েছে-এ নিয়ে সমর্থকদের আগ্রহ ছিল চরমে। বিশেষ করে বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যে বাড়তি উত্তেজনা ছিল ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে।

নীচে গ্রুপভিত্তিক বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:

গ্রুপ–এ-তে থাকা দলগুলো হচ্ছে- মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি। গ্রুপ–বি-তে থাকা দলগুলো হচ্ছে- কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ। গ্রুপ–সি-তে থাকা দলগুলো হচ্ছে- ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি।

গ্রুপ–ডি-তে থাকা দলগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি। গ্রুপ–ই-তে থাকা দলগুলো হচ্ছে- জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর, কুরাসাও। গ্রুপ–এফ-তে থাকা দলগুলো হচ্ছে-
নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি।

গ্রুপ–জি-তে থাকা দলগুলো হচ্ছে- বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড। গ্রুপ–এইচ-তে থাকা দলগুলো হচ্ছে- স্পেন, সৌদি আরব, উরুগুয়ে, কেপ ভার্দে। গ্রুপ–আই-তে থাকা দলগুলো হচ্ছে- ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২।

গ্রুপ–জে-তে থাকা দলগুলো হচ্ছে- আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। গ্রুপ–কে-তে থাকা দলগুলো হচ্ছে- পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১। গ্রুপ–এল-তে থাকা দলগুলো হচ্ছে- ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা।

এই ড্রয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল সব দল। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা–এই তিন দেশে ছড়িয়ে থাকা ২০২৬ বিশ্বকাপের আয়োজন হবে ইতিহাসের সবচেয়ে বড় কাঠামোয়, আর তার প্রথম স্বাদই পাওয়া গেল এই ড্র অনুষ্ঠানে।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version