রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

সৌদি আরবের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনা লক্ষ্য করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশে ধ্বংস ও প্রতিহত করার দাবি করেছে সৌদি সিভিল ডিফেন্স। তবে পবিত্র শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ছোড়ার এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে হুতি বিদ্রোহীরা।

সৌদি কর্তৃপক্ষের তথ্যমতে, মাঝআকাশে ক্ষেপণাস্ত্র দুটি লক্ষ্যভ্রষ্ট ও ধ্বংস করার পর সেগুলোর কিছু ধ্বংসাবশেষ মক্কার ওয়াদি আল মুগাম্মাস এলাকায় গিয়ে পড়ে। এছাড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় সৃষ্ট ধ্বংসাবশেষের বিভিন্ন খণ্ড জেদ্দার আল নুজহা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগের মাস্তুরাহ সেন্টার এলাকায় ছড়িয়ে পড়ে।
এদিকে মক্কা ও মদিনায় হামলার দাবি ভিত্তিহীন উল্লেখ করে হুতিরা জানিয়েছে, তাদের সামরিক অভিযানের মূল লক্ষ্য ছিল সৌদি আরবের কৌশলগত ও অর্থনৈতিক স্থাপনাগুলো। বিদ্রোহীদের দাবি অনুযায়ী, তাদের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দর, ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনা, রাবিগ তেল শোধনাগার এবং পূর্ব থেকে পশ্চিমে অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইন ও পাম্পিং স্টেশন।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version