রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

সরকারকে সংবিধান সংশোধনের পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাঁর মতে, আরেকটি সংশোধনী আনা হলে আদালত তা পুরোপুরি বাতিল করে দিতে পারে, তাই অতীতের ভুল ধারায় না হেঁটে সংস্কারের পথে যেতে হবে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াত আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারি দলের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, সাড়ে ১৫ বছর ধরে অনুমতি নিয়ে সভা-মিছিল করেও যারা ফ্যাসিবাদ হটাতে পারেনি, তারা এখন সংবিধান খুঁজছে কেন। একই সঙ্গে তিনি স্বীকার করেন, সে সময় জামায়াতও তা পারেনি।

ক্ষমতায় গিয়ে বিএনপি অতীত ভুলে গেছে অভিযোগ করে শফিকুর রহমান বলেন, জুলাই সনদের গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে দলটি ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিল, আর যেসব বিষয়ে আপত্তি ছিল না, সেগুলোও এখন এড়িয়ে যাচ্ছে। তাঁর দাবি, গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে না থেকে দেশে-বিদেশে নেতা-কর্মীদের ‘না’ ভোট দিতে বলেছিল, কিন্তু জনগণের রায়ে সে চেষ্টা ব্যর্থ হয়েছে।

সংবিধান সংশোধনে গঠিত কমিটিতে বিরোধী দলকে আলোচনায় ডাকারও সমালোচনা করেন জামায়াতের আমির। তিনি বলেন, সরকারি দল ৭০ ভাগ মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেছে, বিরোধী দল তা করবে না এবং সরকার গণভোটের রায় বাস্তবায়নে বাধ্য হবে। নির্বাচনের সময় বিএনপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে ভোট চেয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version