রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩, ৪ জমাদিউস সানি ১৪৪৮

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও স্বনামধন্য জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস (TMSS) দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির হেলথ এডুকেশন অ্যান্ড মাইক্রোফাইন্যান্স গ্র্যান্ড সেক্টরের অধীন ‘এইচইএম-অপারেশন ডোমেইনে’ ঋণ কর্মসূচির কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণ করার লক্ষে এই জনবল নিয়োগ দেওয়া হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থাটিতে মোট ৩টি ভিন্ন পদে সর্বমোট ১,০০০ জন কর্মী নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের জন্য প্রক্রিয়াটি অত্যন্ত সহজ করা হয়েছে; কোনো ধরনের জটিল অনলাইন আবেদন বা দীর্ঘসূত্রিতা ছাড়াই সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকারের (ওয়াক-ইন-ইন্টারভিউ) মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ ও ২১ নভেম্বর ২০২৬ তারিখে দেশের ১০টি নির্দিষ্ট স্থানে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। গ্রামীণ ও শহর অঞ্চলে মাইক্রোফাইন্যান্স এবং স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক উদ্যমী ও পরিশ্রমী প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version