বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩, ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

জনপ্রিয় পাকিস্তানি নাটক ‘দার–ই–নিজাত’-এ এতদিন মানসিক টানাপোড়েন, বিশ্বাসভঙ্গ ও নানা সংঘাতের চিত্র দেখা  গেলেও এখন গল্পে এসেছে মিষ্টি প্রেমের পালা। নাটকের প্রধান দুই চরিত্র আবু বকর ও জারিয়াবের ভূমিকায় অভিনয় করা অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার ও দুরেফিশান সেলিমের অনবদ্য রসায়নে মুগ্ধ হয়েছেন দর্শক। নাটকটির বিভিন্ন রোমান্টিক মুহূর্ত এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।

সম্প্রতি প্রচারিত নাটকটির ২৮তম পর্বে আবু বকর ও জারিয়াবের একসঙ্গে নৈশভোজের একটি দৃশ্য দর্শকদের বিশেষ নজর কেড়েছে। তাঁদের খুনসুটি, মিষ্টি কথোপকথন এবং একসঙ্গে এক বাটি নুডলস খাওয়ার সাধারণ একটি মুহূর্ত যেভাবে পর্দায় রোমান্টিক হয়ে উঠেছে, তা নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা।

নাটকে জারিয়াবের অতীতের বিশ্বাসভঙ্গ ও মানসিক আঘাতের বিপর্যস্ত জীবনে আশার আলো হয়ে আসে আবু বকর। স্ত্রীর অতীতকে কোনো রকম বিচার না করে চরম ধৈর্য ও শ্রদ্ধার সঙ্গে তার পাশে দাঁড়ায় সে। সময়ের সঙ্গে সঙ্গে দুজনের পারস্পরিক বোঝাপড়া গভীর হয়ে বিশ্বাস ও ভালোবাসার এক সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, যা দর্শকদের মন জয় করে নিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version