বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩, ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। দলে নিয়মিত অধিনায়কের ভূমিকায় দেখা যাবে অলরাউন্ডার রোস্টন চেজকে। তবে ঘোষিত এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন তারকা ব্যাটার শাই হোপ এবং অভিজ্ঞ পেসার আলজারি জোসেফ।

দলে সবচেয়ে বড় চমক তরুণ মিডল অর্ডার ব্যাটার কেভিন উইকমের অন্তর্ভুক্তিকরণ। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো জাতীয় টেস্ট দলে ডাক পেলেন তিনি। ২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে টানা তিনটি সেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচকদের নজর কাড়েন এই তরুণ। প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলে তাঁর ঝুলিতে রয়েছে ৬টি সেঞ্চুরি।

উইন্ডিজ পেস আক্রমণে অভিজ্ঞ কেমার রোচের সঙ্গে মূল ভরসা হিসেবে থাকছেন তারকা পেসার শামার জোসেফ ও জেডন সিলস। স্পিন আক্রমণ সামলানোর দায়িত্বে থাকছেন সহ-অধিনায়ক জোমেল ওয়ারিকান ও জশুয়া বিশপ। এছাড়া ব্যাটিং বিভাগে স্বস্তি ফিরিয়েছে বাঁহাতি ওপেনার জন ক্যাম্পবেলের অন্তর্ভুক্তি, যিনি হ্যামস্ট্রিং চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে দলে ফিরেছেন।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকম।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version