বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩, ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে এবারের শারদীয় দুর্গাপূজা উদযাপনে ১ কোটি ৫২ লাখ টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। যার পুরো অর্থই সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন অনুদান ও স্পনসরশিপ বা বিজ্ঞাপনের মাধ্যমে। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিবেশবান্ধব দুর্গাপূজা’।

মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের যৌথ উদ্যোগে এই মণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। মন্দির প্রাঙ্গণে প্রতিমা তৈরির কাজে হাত দিয়েছেন শিল্পী সুকুমার পাল, যিনি দীর্ঘ বছর ধরে এখানকার প্রতিমা তৈরি করে আসছেন। প্রায় দেড় মাস আগে শুরু হওয়া এই প্রতিমা তৈরির কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। এবার প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে তৈরি হচ্ছে প্রতিমা।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস জানান, ১ কোটি ৫২ লাখ টাকার এই বাজেট দিয়ে প্রতিমা তৈরি, মন্দির প্রাঙ্গণের বিশেষ আলোকসজ্জা ও সাজসজ্জা এবং টানা ছয় দিন ব্যাপক পরিসরে প্রসাদ বিতরণসহ যাবতীয় আনুসঙ্গিক ব্যয় নির্বাহ করা হবে।

কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ জানিয়েছেন, এবার পূজায় ভক্ত ও দর্শনার্থীদের মাঝে আগের চেয়ে অনেক বড় পরিসরে প্রসাদ বিতরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যে কারণে বাজেটের পরিমাণ কিছুটা বেড়েছে। এছাড়া মহাষ্টমীর দিন বিশেষ প্রসাদ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার।

আয়োজক সূত্রে আরও জানা গেছে, ঢাকেশ্বরী মন্দিরের এই দুর্গাপূজা আয়োজনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য হামিদুর রহমান ব্যক্তিগতভাবে আরও ৫ লাখ টাকা অনুদান প্রদান করেছেন।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version