সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

দেশে হামের প্রকোপ থামছে না; রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে সোমবার (২৬ অক্টোবর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৬৬ জন, যাদের মধ্যে ১ হাজার ৩৮৮ জন উপসর্গযুক্ত ও ৭৮ জন নিশ্চিত হামের রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ২ লাখ ২২ হাজার ৫৫২ জন, এর মধ্যে নিশ্চিত হামের রোগী ২৩ হাজার ৪৭৮ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ১ লাখ ৯০ হাজার ৩৬ জন। চলতি বছর এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১২৯ জন, যার মধ্যে নিশ্চিত হামে মৃত্যু ১০৪ জনের। দেশের ইতিহাসে হামে এত সংক্রমণ ও মৃত্যু আগে কখনো দেখা যায়নি।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৮১ জন রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রামে ৩১১, সিলেটে ১৫৭, বরিশালে ১৩৪, খুলনায় ১২২, ময়মনসিংহে ৮৮, রংপুরে ৬৩ এবং রাজশাহী বিভাগে ৩২ জন নতুন রোগী পাওয়া গেছে। বছরের শুরু থেকে সংক্রমণ দেখা দিলেও মার্চে তা ব্যাপক আকার নেয়; এপ্রিলের মাঝামাঝি মাসব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হলেও পরে দেখা যায়, প্রায় ৪০ লাখ শিশু টিকার বাইরে রয়ে গেছে। ২০২৫ সালে টিকাদানে ঘাটতিকে এবারের ব্যাপক সংক্রমণের বড় কারণ হিসেবে দেখা হচ্ছে, যা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফও উদ্বেগ জানিয়েছিল। অথচ প্রায় এক দশক ধরে দেশে কোনো বছরে হামে ৪০০-র বেশি সংক্রমণ দেখা যায়নি।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version