শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তাওহিদ হৃদয়। তাঁর অপরাজিত ১৩৫ রানের ওপর ভর করে প্রথম ইনিংসে ৭৭ ওভারে ৭ উইকেটে ২৪০ রান তুলেছে বাংলাদেশ।

দ্বিতীয় সেশনে বাংলাদেশ হারিয়েছে মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের উইকেট। ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের ঠিকভাবে খেলতে পারেননি লিটন-মুশফিকরা, যদিও উইকেট তখনো ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়ে ওঠেনি। হৃদয়ের ব্যাটিংই তার প্রমাণ।

সেঞ্চুরি পূর্ণ করে হেলমেট খুলে ব্যাটের হাতলে রাখেন হৃদয়, এরপর ব্যাট উঁচিয়ে উদ্‌যাপন করেন। ধৈর্য, দক্ষতা আর দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে সাজানো ইনিংসটি বাংলাদেশকে খেলায় ফিরিয়ে এনেছে। অষ্টম উইকেট জুটিতে তাইজুল ইসলামকে নিয়ে ৭৭ বলে ৫৬ রান যোগ করেছেন তিনি; তাইজুল অপরাজিত আছেন ১ রানে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ারিক্যান ৬০ রানে ৩ উইকেট নিয়েছেন। এ ছাড়া চেজ, গ্রিভস, জোসেফ ও সিলস একটি করে উইকেট নিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version