শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

নতুন, পুরোনো কিংবা রিকন্ডিশন্ড গাড়ি কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত গাড়ি বিক্রির সুযোগ মিলছে এক জায়গাতেই। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রতি শুক্রবার বসা ‘সুপার সেল কার বাজার’ ক্রেতা-বিক্রেতাদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

গাড়ির পাশাপাশি এ বাজারে বিভিন্ন মডেলের মোটরসাইকেলও পাওয়া যাচ্ছে। গত ৬ নভেম্বর আইসিসিবির এক্সপো ভিলেজে গিয়ে দেখা যায়, পছন্দের গাড়ি দেখতে পরিবার নিয়ে এসেছেন অনেকে। কেউ গাড়ি পছন্দ হওয়ার পরপরই কেনার সিদ্ধান্ত নিচ্ছেন, আবার কেউ বিভিন্ন মডেল ও দামের তুলনা করে পরে সিদ্ধান্ত নেবেন বলে বিক্রেতাদের যোগাযোগের তথ্য সংগ্রহ করছেন।

গত ৪ সেপ্টেম্বর শুরু হওয়া এ আয়োজন আট সপ্তাহ ধরে চলছে; গত শুক্রবার নবমবারের মতো বসেছে বাজারটি। আয়োজকদের মতে, প্রচলিত গাড়ির বাজারের তুলনায় এর বিশেষত্ব হলো, এখানে গাড়ি কেনার পাশাপাশি ব্যক্তিগত ব্যবহৃত গাড়ি বিক্রিরও সুযোগ রয়েছে। ফলে ক্রেতারা একই জায়গায় নানা ধরনের গাড়ি দেখতে পান, আর পুরোনো গাড়ি বিক্রিতে আগ্রহীরা সরাসরি সম্ভাব্য ক্রেতার সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন। বাজারে পুরোনো গাড়ির পাশাপাশি ২০২৬ সালের নতুন গাড়িও রয়েছে।

উইজার্ড শোবিজের আয়োজনে এবং আইসিসিবির ভেন্যু সহযোগিতায় প্রতি শুক্রবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বসছে ‘সুপার সেল কার বাজার’। ব্যস্ত নগরজীবনে সময় বাঁচিয়ে গাড়ি কেনাবেচার এমন সুযোগ আয়োজনটিকে আরও আকর্ষণীয় করে তুলছে। বিক্রেতারাও আয়োজনে সন্তুষ্ট, ভবিষ্যতে এটি আরও সফল হবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version