শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

জামালপুরে কাঁচা মরিচের বাম্পার ফলনের মধ্যেই দাম পড়ে যাওয়ায় লোকসানে পড়েছেন চাষিরা। উৎপাদন খরচের চেয়ে কম দামে পাইকারদের কাছে মরিচ বেচতে হচ্ছে, আর বাজারে সেই মরিচই বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দামে।

অনুকূল আবহাওয়া ও বাড়তি আবাদি জমির কারণে এবার মাদারগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলায় মরিচের ফলন ভালো হয়েছে। জামালপুরে কাঁচা মরিচ চাষ ও পরিচর্যায় কেজিপ্রতি অন্তত ১২ টাকা খরচ হয়, তোলার শ্রমিক খরচ আরও ১০ টাকা। অর্থাৎ মোট খরচ পড়ে কেজিতে ২২ টাকা। অথচ ভরা মৌসুমে চাষিরা পাইকারদের কাছে বিক্রি করছেন ১৬ থেকে ১৭ টাকা কেজি দরে, ফলে প্রতি কেজিতে ৫ থেকে ৬ টাকা লোকসান গুনতে হচ্ছে। স্থানীয় খুচরা বাজারে একই মরিচের দাম কেজিতে ৬০ থেকে ৭০ টাকা।

সরিষাবাড়ীর উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিনহা বলেন, এবার বন্যা না হওয়ায় নিচু এলাকার কৃষকেরা স্বাভাবিকের চেয়ে আগে চাষ শুরু করতে পেরেছেন। এতে সরবরাহ বেড়ে চাষির পর্যায়ে দাম কমে গেছে। গত বছর চার মাসের মৌসুমের শুরুতে মণপ্রতি দাম ছিল ৪ হাজার ৫০০ টাকা, এক মাস পর তা নেমে আসে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকায়, পরে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ এবং মৌসুমের শেষে ৭০০ টাকায়।

তিনি বলেন, এবার সবকিছু ঘটেছে আরও আগে। মৌসুমের শুরুতে পাইকারিতে মণ বিক্রি হয়েছিল ৪ হাজার ৫০০ টাকায়, কিন্তু এক মাসের মধ্যেই দাম নেমে এসেছে মাত্র ৬৪০ টাকায়। পচনশীল পণ্য হওয়ায় মরিচ মজুত রাখারও সুযোগ নেই, তাই লোকসান মেনেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version