বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩, ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

রাজধানীর গাবতলীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের চাপায় দেলোয়ারা বেগম (৭০) ও নাম না জানা আরেক নারীসহ দুই বোন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় মনোয়ারা বেগম (৭৫) নামের অপর এক নারী আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে সাড়ে ১০টার দিকে গাবতলীর পর্বত এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, নিহত দেলোয়ারা ও আহত মনোয়ারা সম্পর্কে বোন। তাঁরা সাভারে বসবাস করতেন এবং মিরপুরে আরেক বোনের বাসা থেকে সাভারে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। বগুড়া থেকে ঢাকাগামী চাঁদনি পরিবহনের একটি বাস রাস্তা পার হওয়ার সময় তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘাতক বাসটিসহ চালককে আটক করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version