রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩, ৪ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১২টি এলাকায় ফুটসাল মাঠ বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ৫১ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি।

ডিএনসিসির প্রকৌশল বিভাগের পরিবেশ শাখার কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই মাঠ নির্মাণের পরবর্তী ধাপের কাজ শুরু হবে। তবে প্রকল্পের চূড়ান্ত অনুমোদনের আগে প্রয়োজন হলে মাঠগুলো কোথায় হবে, সেই স্থান বদলাতে পারে।

কর্মকর্তাদের ভাষ্য, প্রাথমিকভাবে ১২টি মাঠ তৈরি করা হবে। এরপর সেগুলোর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অবস্থা পর্যালোচনা করে নগরের অন্যান্য এলাকাতেও একই ধরনের মাঠ বানানোর পরিকল্পনা রয়েছে।

এর বাইরে মিরপুরের কালশী উড়াল সড়কের নিচের খালি জায়গায় আলাদা একটি ফুটসাল মাঠ বানানোর কথা ভাবছে ডিএনসিসি। এই মাঠ সংস্থাটি নিজস্ব অর্থায়নে নির্মাণ করবে। নির্মাণকাজের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version