সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩, ৫ জমাদিউস সানি ১৪৪৮

কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক কারবারি ও ছিনতাইকারীদের দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত তিন দিনে জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বিত অভিযানে মোট ৬১৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও দলটির অঙ্গসহযোগী সংগঠনের ১১৯ জন নেতাকর্মীও রয়েছেন।

আজ রোববার বিকেলে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন। গত ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু হওয়ার পর এর পরিধি বাড়িয়ে মাদক কারবারি, মাদকসেবী ও ছিনতাইকারীদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হচ্ছে। বখাটেদের উৎপাত রয়েছে এমন ঝুঁকিপূর্ণ স্থানগুলোকে এই অভিযানের আওতায় আনা হয়েছে এবং খোদ পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে অভিযানে অংশ নিচ্ছেন।

সর্বশেষ ৭২ ঘণ্টার এই অভিযানে আটক ৬১৭ জনের মধ্যে ৪০১ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদক কারবার ও সেবন, ছিনতাই, সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন, ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারা, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন নিয়মিত মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বাকি ২১৬ জনকে উপযুক্ত মুচলেখা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অনলাইন ডেস্ক, সকাল নিউজ: কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক কারবারি ও ছিনতাইকারীদের দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত তিন দিনে জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বিত অভিযানে মোট ৬১৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও দলটির অঙ্গসহযোগী সংগঠনের ১১৯ জন নেতাকর্মীও রয়েছেন।

আজ রোববার বিকেলে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন। গত ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু হওয়ার পর এর পরিধি বাড়িয়ে মাদক কারবারি, মাদকসেবী ও ছিনতাইকারীদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হচ্ছে। বখাটেদের উৎপাত রয়েছে এমন ঝুঁকিপূর্ণ স্থানগুলোকে এই অভিযানের আওতায় আনা হয়েছে এবং খোদ পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে অভিযানে অংশ নিচ্ছেন।

সর্বশেষ ৭২ ঘণ্টার এই অভিযানে আটক ৬১৭ জনের মধ্যে ৪০১ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদক কারবার ও সেবন, ছিনতাই, সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন, ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারা, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন নিয়মিত মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বাকি ২১৬ জনকে উপযুক্ত মুচলেখা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version