মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩, ৬ জমাদিউস সানি ১৪৪৮

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিা) আসন্ন নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার কাঠামো ও সিলেবাসে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। নতুন প্রস্তাবনা অনুযায়ী, এবার মোট তিন ধাপে সর্বমোট ২২০ নম্বরের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় ১০০ নম্বর করে এবং মৌখিক বা ভাইভা পরীক্ষায় ২০ নম্বর রাখার প্রস্তাব করা হয়েছে।

প্রিলিমিনারিতে চার বিষয়ে ১০০ নম্বরের প্রস্তাব: প্রস্তাবিত নতুন সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী, প্রাথমিক বাছাই বা প্রিলিমিনারি পরীক্ষাটি হবে মোট ১০০ নম্বরের। প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসে প্রধানত চারটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়গুলো হলো:

  • বাংলা

  • ইংরেজি

  • গণিত

  • সাধারণ জ্ঞান

প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্ন থাকবে। প্রাথমিক বাছাইয়ের এই ধাপ পেরিয়ে সফল প্রার্থীরা পরবর্তী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও মানসম্মত করতে এই সংস্কার আনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version