মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩, ৬ জমাদিউস সানি ১৪৪৮

দীর্ঘ ১৫ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেট শিকার করলেন অভিজ্ঞ পেসার আবু জায়েদ। ২০১০ সালের জানুয়ারি মাসে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া এই পেসার ১১৯তম ম্যাচে এসে এই অনন্য কীর্তি গড়লেন। খুলনায় ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডে বরিশালের বিপক্ষে দুই ইনিংসেই ৫টি করে উইকেট শিকার করেছেন তিনি।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচের প্রথম ইনিংসে ক্যারিয়ারের ৩৫০ উইকেটের মাইলফলক ছোঁয়ার পাশাপাশি গতকাল বরিশালের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রান খরচ করে আরও ৫ উইকেট তুলে নেন আবু জায়েদ। তাঁর বিধ্বংসী বোলিংয়ের সুবাদে তিন দিনের মধ্যেই বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়ে লিগ অভিযান শেষ করেছে সিলেট। এই জয়ে টানা দুই জয়ে সাময়িকভাবে খুলনাকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেছে সিলেট দল। সাত ম্যাচের তিনটিতে জয় পাওয়া সিলেটের পয়েন্ট এখন ৩২। তবে শেষ রাউন্ডে খুলনা যদি রংপুরের বিপক্ষে হেরে বসে, তবে শিরোপা জয়ের হাতছানিও রয়েছে সিলেটের সামনে।

ম্যাচে সিলেট তাদের প্রথম ইনিংসে আশরাফুল হাসান রিহাদের ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে (১১৩) ভর করে ৩৮৯ রান সংগ্রহ করে। জবাবে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৩ রানে গুটিয়ে যায় বরিশাল। এদিকে পয়েন্ট টেবিলের অন্য ম্যাচে শিরোপা ধরে রাখার লড়াইয়ে থাকা খুলনাকে চাপে রেখেছে রংপুর। তৃতীয় দিন শেষে রংপুর তাদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৮৪ রান তুলে এগিয়ে রয়েছে ২০০ রানে।

অনলাইন ডেস্ক, সকাল নিউজ: দীর্ঘ ১৫ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেট শিকার করলেন অভিজ্ঞ পেসার আবু জায়েদ। ২০১০ সালের জানুয়ারি মাসে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া এই পেসার ১১৯তম ম্যাচে এসে এই অনন্য কীর্তি গড়লেন। খুলনায় ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডে বরিশালের বিপক্ষে দুই ইনিংসেই ৫টি করে উইকেট শিকার করেছেন তিনি।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচের প্রথম ইনিংসে ক্যারিয়ারের ৩৫০ উইকেটের মাইলফলক ছোঁয়ার পাশাপাশি গতকাল বরিশালের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রান খরচ করে আরও ৫ উইকেট তুলে নেন আবু জায়েদ। তাঁর বিধ্বংসী বোলিংয়ের সুবাদে তিন দিনের মধ্যেই বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়ে লিগ অভিযান শেষ করেছে সিলেট। এই জয়ে টানা দুই জয়ে সাময়িকভাবে খুলনাকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেছে সিলেট দল। সাত ম্যাচের তিনটিতে জয় পাওয়া সিলেটের পয়েন্ট এখন ৩২। তবে শেষ রাউন্ডে খুলনা যদি রংপুরের বিপক্ষে হেরে বসে, তবে শিরোপা জয়ের হাতছানিও রয়েছে সিলেটের সামনে।

ম্যাচে সিলেট তাদের প্রথম ইনিংসে আশরাফুল হাসান রিহাদের ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে (১১৩) ভর করে ৩৮৯ রান সংগ্রহ করে। জবাবে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৩ রানে গুটিয়ে যায় বরিশাল। এদিকে পয়েন্ট টেবিলের অন্য ম্যাচে শিরোপা ধরে রাখার লড়াইয়ে থাকা খুলনাকে চাপে রেখেছে রংপুর। তৃতীয় দিন শেষে রংপুর তাদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৮৪ রান তুলে এগিয়ে রয়েছে ২০০ রানে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version