মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলা ও নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিমান জানিয়েছে, রিয়াদ রুট বন্ধ থাকলেও সৌদি আরবের অন্য তিন গন্তব্যে তাদের ফ্লাইট আগের সূচি অনুযায়ীই চলবে। ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

রিয়াদগামী যাত্রীদের জন্য বিকল্প সুযোগও রাখা হয়েছে। আসন খালি থাকা সাপেক্ষে তাঁরা বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version