মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ২৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে লিস্ট এ ক্রিকেটের দ্রুততম শতকের নতুন রেকর্ড গড়েছেন ভারত ‘এ’ দলের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। ৫০ ওভারের এই ফরম্যাটে এর চেয়ে কম বলে সেঞ্চুরি আর কেউ করেননি।

আমিরাতের দেওয়া ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন সূর্যবংশী। প্রথম ফিফটি পূর্ণ করতে তাঁর লেগেছে ১৬ বল, আর পরের ফিফটি এসেছে মাত্র ১২ বলে। অর্থাৎ ৫০ রান থেকে ১০০ রানে পৌঁছাতে তিনি সময় নিয়েছেন এক ওভারেরও কম। এই ইনিংসে তিনি ১৪টি ছক্কা মেরেছেন।

এত দিন লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের দখলে। ২০২৩ সালে মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তিনি ২৯ বলে শতক করেছিলেন। সেই রেকর্ড এক বল কম খেলে ভেঙে দিলেন ভারতীয় এই কিশোর।

সূর্যবংশীর ব্যাটিং ঝড়ে দলীয় রেকর্ডও গড়েছে ভারত ‘এ’। আমিরাতের ২৫০ রানের জবাবে প্রথম ৫ ওভারেই ১০০ রান তুলে ফেলে দলটি, যা লিস্ট এ ক্রিকেটে দ্রুততম দলীয় ১০০ রান।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version