মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত টানা তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ে বসছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

ইসি সচিব জানান, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর মোট ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে এই মতবিনিময় হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেসব দলের সঙ্গে সংলাপ হয়েছিল, তারা তো থাকছেই; এর বাইরে নতুন চারটি দলকেও এবার আলোচনায় ডাকা হচ্ছে।

ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে পাঁচ ধাপে। প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদের সংখ্যা ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। এরপর দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং সবশেষ পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version