শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩, ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

বর্তমানে ১০টি দেশের ১৭টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের ভোটার কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে আজ রাতে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. শাহ আলমের সই করা এ সংক্রান্ত এক অফিস আদেশ থেকে জানা গেছে, সিইসির সঙ্গে সফরে যাবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির।

কানাডায় অবস্থানের সময় সিইসি ৫ থেকে ১২ সেপ্টেম্বর টরোন্টে ও অটোয়ায় ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম দেখবেন । এরপর তিনি ব্যক্তিগত কাজে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভেনকুভারে অবস্থান করবেন। ১৮ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

প্রবাসী বাংলাদেশীদের ভোটার কার্যক্রমে থাকা দেশগুলো হলো-সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডা। এসব দেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজারের মতো আবেদন এসেছে বলে জানা গেছে।

 

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version