শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩, ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস বলেছেন, ‘নির্বাচন কমিশনকে সহায়তা ও নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জাতিসংঘের পূর্ণ সমর্থন দেয়া হবে।’

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে বাংলাদেশের সংস্কার কার্যক্রম, উন্নয়ন অগ্রাধিকার ও গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা হয়।

লুইস বলেন, ‘ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত জরুরি। স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

সাক্ষাতে জাতিসংঘ ও বাংলাদেশের সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও কথা হয়। বিশেষ করে সরকারের চলমান সংস্কার উদ্যোগ বাস্তবায়নে জাতিসংঘ কীভাবে সহায়তা করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়।

এ সময় আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও এ মাসের শেষের দিকে অনুষ্ঠেয় রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতি নিয়েও মতবিনিময় হয়। উভয়পক্ষ রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় আন্তর্জাতিক তহবিলের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তারা বলেন, অর্থের অভাবে ইতোমধ্যেই শিক্ষা ও জরুরি সেবায় বড় ধরনের প্রভাব পড়ছে। প্রধান উপদেষ্টা ইউনুস রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই সংহতি ও বাড়তি সহায়তার ওপর জোর দেন।

জবাবে, জাতিসংঘ প্রতিনিধি বাংলাদেশের সংস্কার, গণতান্ত্রিক রূপান্তর ও দীর্ঘমেয়াদি উন্নয়ন যাত্রায় জাতিসংঘের দৃঢ় সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version