শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩, ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে র‍্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কথা ট্রাইব্যুনালে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।

তিনি বলেন, ‘হত্যাকাণ্ড বন্ধ করতে না পেরে সেনাবাহিনী থেকে ডিজিএফআই ও র‍্যাবে সেনা কর্মকর্তা সরবরাহ বন্ধ করেছিলাম। কিন্তু এ সিদ্ধান্ত থেকে সরে আসতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক আমার সঙ্গে যোগাযোগ করেন।’

আজ সোমবার (০৯ ফেব্রুয়ারি) ১০৪ জনকে গুম করে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণে এসব তথ্য দেন তিনি।

এ সময় কাঠগড়ায় বসে সম্পূর্ণ সাক্ষ্য কাগজে-কলমে লিখেছেন এ মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। গুম-খুন ও আয়নাঘর সংস্কৃতি সৃষ্টির কারণে র‍্যাব ও ডিজিএফআই বিলুপ্তির ইচ্ছা ট্রাইব্যুনালে জানান ইকবাল করিম ভূঁইয়া।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যার তিনটি অভিযোগ আনে প্রসিকিউশন। আসামিপক্ষের আইনজীবীরা আগামী ১৮ ফেব্রুয়ারি ইকবাল করিম ভূঁইয়ার জেরা করবেন।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version