শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩, ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

বাংলাদেশ পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকতাকে দুদকে বদলি করেছে সরকার। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে তাদের বদলি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার এক প্রজ্ঞাপনে তাদের দুদকে পাঠানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।

প্রজ্ঞাপনে বদলি হওয়া দুই কর্মকর্তা হচ্ছেন-পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারি পুলিশ সুপার) মো. আবু ইউসুফ এবং একই পদের মো. জাহিদুর রহমান।

প্রজ্ঞাপনে আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version