আবার দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নিজামউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ উপজেলা।
গতকাল শুক্রবার সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে ১০ জনের মধ্যে সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয় নরসিংদীতে, ঢাকায় চারজন ও নারায়ণগঞ্জে একজন মারা যান। এছাড়া ভ‚মিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এ ছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়।
সকাল নিউজ/এমএম
আপডেট
- সরকারি হিসাব কমিটির সভাপতি হলেন বিরোধীদলীয় উপনেতা
- কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থকের মৃত্যু
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক সেনা মহড়া পরিদর্শন, সৈন্যদের সাথে দীর্ঘ সময়
- নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ে আনচেলত্তিকেই দুষলেন ফেলিপে মেলো
- বেইজিংয়ের আকাশে রহস্য: কীভাবে আকাশচুম্বী ভবনে আছড়ে পড়ল ছোট বিমান?
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
- মেট্রোরেল ও তৃতীয় টার্মিনাল ইস্যুতে জাপানের সঙ্গে সম্পর্ক জোরদারে সরকারের উদ্যোগ
- বাংলাদেশ মিলিটারি একাডেমিতে নতুন অধ্যায়।
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩, ২৫ মহররম ১৪৪৮
সম্পর্কিত
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
অন্য্যান্য লিংক সমূহ
প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০
© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.

