ছাত্র-জনতার অভুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। পরবর্তী শুনানির জন্য আগামী ১০ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি এ মামলায় পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। পরে তা মঞ্জুর করেন আদালত। এদিন, ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে জয় ও পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন।
সকাল নিউজ/এমএম
আপডেট
- হামে আরও ছয়জনের মৃত্যু, এক দিনে আক্রান্ত ১ হাজার ৪৬৬: চলতি বছর উপসর্গ নিয়ে মৃত্যু ১ হাজার ১২৯
- বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন গড়াল দ্বিতীয় দফায়: ১ নভেম্বর ইয়োতোভা-গিউরভের লড়াই
- এইচএসসির বাংলা ১ম পত্রে নতুন পাঠ্যসূচি: ২৪ কবি-সাহিত্যিকের লেখা, থাকছে ‘লালসালু’ ও ‘সিরাজ-উদ-দৌলা’
- ডি-থ্রি নিলামে জাতীয় দলের তারকাদের নিয়ে কাড়াকাড়ি: সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শরীফুল সিটিজেন ব্যাংকে
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’: অতি তীব্র রূপ নিয়ে বুধবার অন্ধ্র-ওডিশা উপকূলে আঘাতের আশঙ্কা
- মাথাপিছু জিডিপিতে আবার ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফের পূর্বাভাসে ২ হাজার ৮৮৬ ডলার
- ব্রাজিলে লুলার নাটকীয় প্রত্যাবর্তন: বলসোনারোপুত্রকে হারিয়ে চতুর্থবার প্রেসিডেন্ট হচ্ছেন ৮০ বছরের বামপন্থী নেতা
- রাজনৈতিক বিবেচনায় ১,৪১৩ প্লট বরাদ্দ: পূর্বাচল ও ঝিলমিলের ১,০৭৪টিতে অনিয়ম, স্থগিত নথির কার্যক্রম
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

