লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে রশিদুল ইসলাম নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে ঘটনা ঘটে। রশিদুল বাউরা ইউনিয়নের পশ্চিম জমগ্রাম এলাকার আব্দুস সামাদের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্র জানায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকা জমগ্রাম বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার নিউ কুচলিবাড়ী সীমান্ত। এই সীমান্তের প্রধান পিলার ৮০১ ও উপপিলার ১১ নম্বর এলাকার সীমান্ত দিয়ে রশিদুল ইসলাম গভীর রাতে ভারতীয় চোরাকারবারির সহায়তায় ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছিল।

সেই সময় ভারতের কোচবিহারের ১৪৩ বিএসএফ ব্যাটালিয়নের ৩০ নিউ কুচলিবাড়ী বিএসএফ ক্যাম্পের টহলদলের সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও রশিদুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

বিষয়টি জানতে পেরে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের ডাংগাটারী ক্যাম্পের কমান্ডার বিএসএফের কুচলিবাড়ী ক্যাম্প কমান্ডারের কাছে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠায়।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন জানান, ‘বিএসএফের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশি যুবককে ফেরত আনার চেষ্টা চলছে।’

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version