আজ শনিবার ১৫ আগস্ট ২০২৬ দুপুরে দারুন নাজাত আল-ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইসরাক মাদ্রাসার ছাত্রদের নিয়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও মোনাজাত শেষে খাবার বিতরণ করেন।
ছাত্রদল নেতা বোরহান উদ্দিন ইশরাক বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র ফিরিয়ে আনেন তিনি কখনো ফ্যাসিবাদের সামনে মাথা নত করেননি। তিনি রাজনৈতিক জীবনে ছিলেন সংগ্রামী এবং একজন মহিয়সী নারী। আল্লাহ যেনো গণতন্ত্রের বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে করেন।
এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বেগম জিয়ার দেখানো পথেই হাটছেন। তিনি জনগণের ভোট নির্বাচিত হয়েছেন এবং জনগণের নিবেদিত প্রাণ। আমরা তারেক রহমানের মধ্যে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়ার প্রতিচ্ছবি দেখতে পায়।
সেখানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবির রায়হান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

