Author: ওয়াসিমা আর্শি

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। সরবরাহে বিঘ্ন আরও বাড়তে পারে—এমন আশঙ্কায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। গত জুলাইয়ের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে তেলের দাম এই পর্যায়ে উঠল। বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে তেলের অন্যতম প্রধান মূল্যসূচক ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। তবে পরবর্তী সময়ে দাম কিছুটা কমে আবার ১০০ ডলারের নিচে নেমে আসে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বশেষ পাল্টাপাল্টি হামলার পর বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় দামের ওপর চাপ তৈরি হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইরান…

বিস্তারিত

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টানা আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের ভাল্‌ভ স্থাপন ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তরের কাজের কারণে সাময়িকভাবে এই সরবরাহ বন্ধ রাখা হবে। বুধবার (৯ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিতাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট আট ঘণ্টা বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ ও তালতলা মার্কেট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত এই সময় সংশ্লিষ্ট এলাকাগুলোর আবাসিক ও বাণিজ্যিক—উভয় শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। পাশাপাশি এসব এলাকার আশপাশেও গ্যাসের…

বিস্তারিত

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) রাজনৈতিকভাবে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক পক্ষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাঁর দাবি, দুদকে তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলোর সময়কাল ও সংশ্লিষ্ট প্রশাসনিক নথি পর্যালোচনা করলেই অভিযোগের সঙ্গে তাঁর সম্পৃক্ততার ভিত্তি নেই বলে বোঝা যাবে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ। সংবাদ সম্মেলনের শিরোনাম ছিল ‘অভিযোগ বনাম বাস্তবতা: এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুদকে দায়েরকৃত অভিযোগের প্রকৃত তথ্য ও ঘটনাপ্রবাহ’। সংবাদ…

বিস্তারিত

স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম আর কৃত্রিম বুদ্ধিমত্তার এই সময়ে হঠাৎই যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক। ইনস্টাগ্রাম ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নতুন এক নস্টালজিক ট্রেন্ড। পুরোনো দিনের ছবি, সেই সময়ের পোশাক-ফ্যাশন এবং পরিচিত গান ব্যবহার করে অনেকেই তুলে ধরছেন নিজেদের নব্বইয়ের দশকের গল্প। বিশ্বজুড়ে জনপ্রিয় হওয়ার পর বাংলাদেশেও ট্রেন্ডটি বেশ সাড়া ফেলেছে। ‘হোয়াট ওয়্যার ইউ লাইক ইন দ্য ’৯০স’—এই ভাবনা ঘিরেই মূলত তৈরি হচ্ছে এসব পোস্ট। সাধারণত নব্বইয়ের দশকের কয়েকটি ছবি দিয়ে বানানো হচ্ছে ছোট স্লাইডশো। এর সঙ্গে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হচ্ছে মার্কিন ব্যান্ড গু গু ডলসের ১৯৯৮ সালের জনপ্রিয় গান ‘আইরিস’। তারকা থেকে সাধারণ ব্যবহারকারী—অনেকেই এই ট্রেন্ডে নিজেদের…

বিস্তারিত

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে লালমনিরহাটের হাতীবান্ধায় ‘A+ সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাতীবান্ধা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানানো হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় হাতীবান্ধা উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীরা এতে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। তারা জানান, শিক্ষার্থীদের মেধা ও অর্জনকে স্বীকৃতি দেওয়া এবং আগামী…

বিস্তারিত

ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে পরিচালিত ‘হাইব্রিড কর্মকাণ্ড’ সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন ন্যাটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার। একই সঙ্গে এ ধরনের হুমকি মোকাবিলায় সদস্য দেশগুলোর পাশে যুক্তরাষ্ট্র থাকবে বলেও জানিয়েছেন তিনি। শনিবার ইতালিতে একটি ব্যবসায়িক সম্মেলনের ফাঁকে বক্তব্য দেওয়ার সময় হুইটেকার এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে ন্যাটোর কয়েকটি সদস্য রাষ্ট্রে ড্রোন ও অন্যান্য সন্দেহজনক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি সদস্য দেশগুলোকে আরও সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান। বিশেষ করে গত মাসে জার্মানির লাইপজিগ/হালে বিমানবন্দরে ড্রোন হামলার চেষ্টার ঘটনাটিকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন মার্কিন রাষ্ট্রদূত। জার্মানির রাজধানী বার্লিন ওই ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেছে। এর আগেও…

বিস্তারিত

রাজধানীর ধানমন্ডিতে প্রকাশ্যে অস্ত্রের মুখে এক ব্যক্তির কাছ থেকে ৩৮ লাখ টাকা লুটের ঘটনায় একটি চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে চারটি গুলিসহ দেশে তৈরি একটি রিভলবার এবং লুট হওয়া টাকার মধ্যে ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে। চক্রটির পলাতক সদস্যদের ধরতে এবং বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। গ্রেপ্তার আটজন হলেন তানভীর আবেদীন ওরফে জুঁই, মো. মজিবুর রহমান, মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির, মো. সোলায়মান মৃধা, মোহাম্মদ কবির হোসেন, আবুল কালাম আজাদ, মো. জাকারিয়া হোসেন ওরফে…

বিস্তারিত

জুনিয়র এশিয়া কাপে জয়ের দেখা পাচ্ছে না বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল। প্রথম ম্যাচে চীনের কাছে ৩-২ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচেও পরাজিত হয়েছে বাংলাদেশের যুবারা। এবার মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরেছে বাংলাদেশ। একপর্যায়ে দুই গোলের ব্যবধান ঘুচিয়ে সমতায় ফিরলেও শেষ কোয়ার্টারে জোড়া গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় দলটি। রোববার (৬ সেপ্টেম্বর) চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে মালয়েশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথম ম্যাচের পরাজয় পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল বাংলাদেশের। ম্যাচের শুরুটাও হয়েছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে। প্রথম কোয়ার্টারে দুই দলই আক্রমণের চেষ্টা করলেও কোনো দল গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথম কোয়ার্টার। তবে দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের চিত্র…

বিস্তারিত

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে ‘অফিসার’ থেকে ‘সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ পর্যায়ে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ব্যাংকিং খাতে অন্তত তিন বছরের অভিজ্ঞতা রয়েছে—এমন যোগ্য প্রার্থীরা এ পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীকে ঢাকায় ব্যাংকের কার্যালয়ে পূর্ণকালীন কাজ করতে হবে। তবে ঠিক কতজনকে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে প্রকাশিত তথ্যে নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি। পদটির জন্য আবেদন করতে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি…

বিস্তারিত

তিন মাসের অপেক্ষা শেষে আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সুন্দরবন। গত ১ সেপ্টেম্বর থেকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমিতে পর্যটকদের প্রবেশ শুরু হয়েছে। নদীপথে নৌযানে ভ্রমণ, কেওড়া-গরানের সবুজ বন, হরিণসহ নানা বন্য প্রাণীর দেখা আর ভাগ্য সহায় হলে রয়েল বেঙ্গল টাইগারের উপস্থিতি—সব মিলিয়ে সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা অন্য রকম। তবে ভ্রমণে যাওয়ার আগে যাতায়াত, অনুমতি, নৌযান, খরচ ও বন বিভাগের নিয়ম সম্পর্কে ধারণা থাকা জরুরি। সুন্দরবনে যাওয়ার প্রধান পথ খুলনা, বাগেরহাটের মোংলা ও সাতক্ষীরার শ্যামনগর। তবে লঞ্চ বা জাহাজে ভ্রমণের পরিকল্পনা থাকলে সাধারণত খুলনা ও মোংলা থেকে যাত্রা করতে হয়। ঢাকা থেকে বাসে সরাসরি খুলনা ও মোংলায় যাওয়া যায়। খুলনাগামী নন-এসি…

বিস্তারিত