Author: জেলা প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজার সরকারি কলেজে শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬। সোমবার (১৯ জানুয়ারি) সকালে কলেজ ক্যাম্পাসে দুদিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মো. মফিজুল হক। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর আহ্বায়ক প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. অহিদুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ উল্লাহ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মো. মফিজুল হক শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও সহনশীলতা বৃদ্ধি করে।’…

বিস্তারিত

নওগাঁর বদলগাছী উপজেলায় সরিষা ক্ষেত থেকে আশরাফুল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ( ১৯ জানুয়ারি)  সকাল সাড়ে ১১টায় উপজেলার জাবারীপুরহাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবক পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার সরদারপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাচ্ছিলেন। এসময় তারা সরিষা ক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা…

বিস্তারিত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি বসতঘর থেকে মা ও তার ৯ বছর বয়সী কন্যার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্বামী এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাধানগর এলাকায়, ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার পেছনে অবস্থিত একটি টিনসেট ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন, আমেনা বেগম (৩২) এবং তার কন্যা মরিয়ম (৯)। তারা সিরাজদিখান উপজেলার নয়ানগর এলাকার বাসিন্দা। আমেনা বেগম তার স্বামী মিজানকে নিয়ে দীর্ঘদিন ধরে রাজানগরের মধ্য রাধানগর এলাকায় নুরুজ্জামান নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। পুলিশ জানায়, সোমবার…

বিস্তারিত

বড় ধরনের সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘রাজনৈতিক দলগুলো সংস্কারের বিষয়ে ঐকমত্য প্রকাশ করলেও জনগণের মতামত নেওয়া এখনো বাকি।’ তিনি বলেন, জনগণের মতামত জানার জন্যই গণভোটের আয়োজন। এখানে ‘হ্যাঁ’ ও ‘না’ দুটি ভোটের সুযোগ থাকবে। যারা সংস্কারের পক্ষে, তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন। আর যারা শেখ হাসিনার আমলের মতো বাংলাদেশ পরিচালিত হোক চান, তারা ‘না’ ভোট দেবেন। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ‘গণভোট বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. আসিফ নজরুল বলেন, ‘গত তিনটি জাতীয়…

বিস্তারিত

আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করা না হলে ৫ ফেব্রুয়ারি সারাদেশে কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। আজ সোমবার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবিটি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটি জানান, দাবি মানা না হলে প্রত্যেক জেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হবে এবং জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করা হবে। এরপরও সরকার দাবি মেনে না নিলে জোট নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘অন্তবর্তীকালীন সরকার মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ের লক্ষ্যে গত ২৭ জুলাই জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন…

বিস্তারিত

ভোলার লালমোহনে মধ্যরাতে আগুনে পুড়ে ছাই হয়েছে রুবেল মিয়া (২৭) নামের এক যুবকের ভাংগারির দোকান ঘর। এতে প্রায় তার ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি। রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার লালমোহন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী রুবেল মিয়া ওই ওয়ার্ডের সিরাজ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভাংগারি মালামাল কেনাবেচার ব্যবসা করছেন। আগুনে তার দোকানের পুরাতন বই, লোহা, তামাসহ মূল্যমান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ী রুবেল মিয়া জানান, প্রতিদিনের মত রাতে দোকানের কাজ শেষ করে বাসায় ঘুমাতে যান তিনি। এরপর হঠাৎ মধ্যরাতে আগুনের খবর শুনতে পেয়ে ছুটে এসে তার দোকানে আগুন…

বিস্তারিত

অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে বলে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক শক্তি। যারা জুলাই-আগস্টে আত্মহুতি দিয়েছেন, তাদের সহযোদ্ধাদের উদ্যোগেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদ বাস্তবায়নের জন্যই গণভোটের আয়োজন করা হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এসময় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যেই গণভোট আয়োজন করা হয়েছে। যারা জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারাই…

বিস্তারিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের ওপর শতভাগ আস্থা রয়েছে। নির্বাচন কমিশন তাদের যোগ্যতার ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বলে বিএনপি আশাবাদী। আজ সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় শপথ নিয়েছি। ১২ ফেব্রæয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায়ের পর নতুন করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি গড়ে তোলা এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়িত করবো, এই শপথ নিয়েছি। নির্বাচন কমিশনে যাচাই-বাছাইয়ের সময় সমস্যা হয়। তবে তারা যোগ্যতার সঙ্গে কাজ করছে। আমরা…

বিস্তারিত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে চেয়ারম্যান অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মাহাদী আমিন। গত ২৫ ডিসেম্বর তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরার পর এটি বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনারের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। সকাল নিউজ/এমআর

বিস্তারিত

পবিত্র শবে বরাত কবে তা জানা যাবে আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায়। এদিন সন্ধ্যায় ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে শাবান মাসের চাঁদ দেখতে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। গতকাল রোববার (১৮ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের  বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ। সকাল নিউজ/এমআর

বিস্তারিত