Author: নিজস্ব প্রতিবেদক

তীতে বাংলাদেশকে যারা স্বীকার করে নাই, তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে। বিএনপি তো এখন ওদের সবচেয়ে বড়ো শত্রু।’ আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। বিএনপি মহাসচিব বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেই নির্ধারিত হবে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে, নাকি উগ্রবাদী রাষ্ট্রবিরোধী লোকদের হাতে থাকবে।’ ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ওই সময়ে যারা মানুষ মেরেছে, আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি করেছে, পাকিস্তান হানাদার…

বিস্তারিত

জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে সারা দেশে ছাত্র জনতার ওপর যে আকাঙ্ক্ষা তৈরী হয়েছে পরবর্তী সময়ে সেই আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবে রুপান্তর করতে পারিনি বলে মন্তব্য করেছেন জুলাইযোদ্ধা ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আবু বাকের মজুমদার। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা ছাত্র শক্তি আয়োজিত ‘হ্যাঁ যাত্রা’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এসময় আবু বাকের বলেন, সংস্কার প্রস্তাবনার মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করি আমরাদের যে আকাঙ্খা সেই আকাঙ্খা কিছুটা হলেও পরিবর্তন হবে। সেই আকাঙ্খা পূরণের লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি তাদের কর্মসূচী পরিচালনা করছে এবং ১২ তারিখ পর্যন্ত যতক্ষণ না এই হ্যাঁ-কে জয়যুক্ত করবে ততক্ষণ এই কর্মসূচী চলবে। অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয়…

বিস্তারিত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০০টি ঘর পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) রাত ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দা ও ফায়ারসার্ভিস সূত্র জানায়, ১৬ নম্বর ক্যাম্পের ডি-৪ ব্লকে ব্র্যাক এনজিও পরিচালিত একটি লার্নিং সেন্টারে প্রথম আগুন লাগে। পরে তা দ্রুত পাশের শেড ও বসতঘরে ছড়িয়ে পড়ে। উখিয়া ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা সকাল নিউজ-কে জানান, ৪ নম্বর ব্লক থেকে আগুনের সূত্রপাত হয়ে তা ১, ২ ও ৩ নম্বর ব্লকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে…

বিস্তারিত

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে দলীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া সদর আসন থেকে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তব্যের একপর্যায়ে তিনি হঠাৎ দুর্বল হয়ে মঞ্চে বসে পড়েন। তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হসপিটালের চিকিৎসক ডা. আব্দুল মোমেন বলেন, ‘হসপিটালে আসার আগেই অধ্যাপক আবুল হাশেম মারা গেছেন।…

বিস্তারিত

নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের চাপে নেই বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘দেশের সাধারণ মানুষের মতো নির্বাচন কমিশনও একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে।’ সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন কমিশনার আনোয়ারুল বলেন, ‘একটি কমিশনের জীবনে একবারই জাতীয় নির্বাচন করার সুযোগ থাকে। কোনো কমিশনই পূর্ববর্তী কোনো নির্বাচনের অভিজ্ঞতা সরাসরি ব্যবহারের সুযোগ পায় না। নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষগুলো ইসিতে এসে নিজেদের অভিযোগ ও পরামর্শ জানাচ্ছেন। এতে কমিশন আরো সমৃদ্ধ হচ্ছে।’ তিনি বলেন, ‘কমিশন নিয়মিতভাবে ছোটখাটো সমস্যার সমাধান করে যাচ্ছে এবং…

বিস্তারিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষএবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর বা নির্বাচনকে বাধাগ্রস্ত করার যেকোনো অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।’ তিনি বলেন, ‘নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে দুই পর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। এ ক্ষেত্রে ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স পরিচালনা— সবকিছুর সমন্বয় থাকবে রিটার্নিং কর্মকর্তার অধীন। গত ৬ জানুয়ারি আমাদের (স্বরাষ্ট্র) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।’ সোমবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা…

বিস্তারিত

দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নিত হয়েছে। অন্তর্ভুক্তির সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।’ আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের কর্মসূচি ও ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও…

বিস্তারিত

স্পেনে এক ভয়াবহ ট্রেন সংঘর্ষে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এসময় আরও শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। স্পেনের সিভিল গার্ড জানিয়েছে, এটি দেশের শেষ এক দশকের সবচেয়ে বড় রেল দুর্ঘটনা। রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ স্পেনের আদামুজে মাদ্রিদের দিকে যাওয়া একটি ট্রেন দুর্ঘটনায় পড়ে উল্টো ট্র্যাকে চলে আসে এবং বিপরীতমুখী ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে। রেল নেটওয়ার্ক জানায়, দুই ট্রেনে মোট ৪০০ যাত্রী ও কর্মী ছিলেন। জরুরি সেবা ১২২ জনকে চিকিৎসা দিয়েছে, যাদের মধ্যে ৪৮ জন (পাঁচ শিশুসহ) এখনও হাসপাতালে রয়েছেন। এর মধ্যে ১১ জন বয়স্ক এবং এক শিশু আইসিইউতে রয়েছেন। স্পেনের পরিবহন মন্ত্রী ওস্কার পুয়ান্তে বলেছেন, নিহতের সংখ্যা ‘চূড়ান্ত…

বিস্তারিত

ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে নির্ধারিত ভেন্যুতেই ম্যাচ খেলতে সম্মত হতে বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ভারতে খেলতে রাজি না হলে টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঝুঁকি রয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে এবং তাদের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলংকায় সরিয়ে নিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অনুরোধ করেছে। এই অচলাবস্থা নিরসনে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি। তবে আলোচনায় কোনো সমাধান আসেনি। বিসিবির এক বিবৃতিতে বলা হয়, ‘আলোচনার সময় বিসিবি আনুষ্ঠানিকভাবে আবারও আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ জানায়।’ বিসিবি জানিয়েছে, ‘ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে…

বিস্তারিত

চিত্রনায়িকা শবনম বুবলী আবারও মা হতে যাচ্ছেন বলে শোবিজ অঙ্গনে বেশ কিছুদিন থেকেই গুঞ্জন চলছে। বিষয়টি নিয়ে সরাসরি প্রশ্ন রাখা হয় নায়িকাকে। তবে বুবলীর মুখ থেকে মিলেছে রহস্যময় জবাব। ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে গত বছর শেষদিকে চিত্রনায়ক ও সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটান বুবলী। দেশে ফেরার পরপরই তার অন্তঃসত্ত্বা হওয়ার কথা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তখন থেকেই চলছিল নানা আলোচনা। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাদা পোশাকে হাজির হন বুবলী। অনুষ্ঠানে তার পোশাক ও চলাফেরার ভঙ্গি ক্যামেরায় ধরা পড়তেই নতুন করে জল্পনা শুরু হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন বুবলী। দ্বিতীয়বার মা হওয়ার প্রসঙ্গ উঠলেও এ বিষয়ে…

বিস্তারিত