Author: আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিক্ষোভকে কেন্দ্র করে দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি জোরালো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হামলার এ হুমকিতে ইরানের সামরিক বাহিনী বর্তমানে ‘সর্বোচ্চ প্রতিরক্ষামূলক প্রস্তুতি’ গ্রহণ করেছে বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দেশে যেকোনও ধরনের আগ্রাসনের মুখোমুখি হওয়ার জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আইআরজিসির বিমানবাহিনীর কমান্ডার। বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আইআরজিসির বিমানবাহিনীর কমান্ডার সরদার মুসাভি বলেছেন, ইরানের সামরিক বাহিনী বর্তমানে ‘‌সর্বোচ্চ প্রতিরক্ষামূলক প্রস্তুতিতে’ রয়েছে এবং যেকোনও আগ্রাসনের মুখোমুখি হতে প্রস্তুত। তিনি বলেন, ‘ইসরায়েলের সঙ্গে গত জুনের ১২ দিনের যুদ্ধের আগের সময়ের তুলনায় বর্তমানে ক্ষেপণাস্ত্রের মজুত…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ এড়াতে এবং হুট করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা জানিয়ে বলেন, ‘নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই, যারা কাম্য নয়, তারা এসে হাজির হয়ে যেতে পারে। এ জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমরা ভিসা বন্ধ করছি না। ভিসা নিয়ে আসুক, যাদের পারপাস ঠিক থাকবে, তাদের আমরা আসতে দেব।’ তিনি বলেন, ‘পোস্টাল ব্যালটের বিষয়টি আমি দেখেছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আমি জানি।’…

বিস্তারিত

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রতারণামূলক পিআরের (জন যোগাযোগ) অভিযোগ আনলেন ঢাবি ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। তিনি জানিয়েছেন, ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’-শ্রমজীবীদের দারিদ্র্যতাকে পুঁজি করে এমন বার্তা ছড়িয়ে প্রতারণামূলক প্রচারণা চালাচ্ছে জামায়াত। হামিম জানান, খুলনা-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বেশ জনপ্রিয়। কিন্তু সেখানে এক ভ্যানচালককে জামায়াতের প্রার্থী না চিনলেও তাদেরই ভোট দেওয়ার কথা বলতে শোনেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে বিষয়টি উল্লেখ করে ঢাবির কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের এই আহ্বায়ক বলেন, ‘কিছুদিন আগে যখন আমি গ্রামে গিয়েছিলাম, তখন আমি দেখেছি, ভ্যানে ঘুরছিলাম, তখন ভ্যানওয়ালা আমাকে বলছে, ‘সবাইকেই তো দেখলাম, এবার একটু জামায়াতকে দেখব’। আমি তো…

বিস্তারিত

‘মবোক্রেসি সব জায়গায় চলে না। আমি ঢাকায় ভেসে আসি নাই। নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করি নাই’–বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস প্রতিপক্ষ প্রার্থীর সমালোচনার জবাবে এভাবেই নিজের রাজনৈতিক অবস্থান ব্যক্ত করেছেন। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। নির্বাচনী প্রস্তুতির বিষয়ে কথা বলতে গিয়ে মির্জা আব্বাস ব্যালট পেপারের অসংগতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘ব্যালট পেপারে যা দেখছি সেটা উদ্দেশ্যমূলক। নির্বাচন কমিশনের উচিত এটি দ্রুত ঠিক করা।’ মির্জা আব্বাস জানান, তারা আনুষ্ঠানিক কোনো প্রচারণা চালাচ্ছেন না। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। এই আসনের অপর প্রার্থী নাসীরুদ্দীন…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে এনসিপিসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে আজ চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংবাদ সম্মেলন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ। তিনি জানান, বুধবার বিকেল সাড়ে ৪টায় ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

বিগত আওয়ামী লীগ আমলে শতাধিক মানুষকে গুম ও খুনের অভিযোগে হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আজ শুনানীতে প্রথমে জিয়াউলের অব্যাহতি চেয়ে করা আসামিপক্ষের আইনজীবীদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। পরে তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর প্রার্থিতা ফিরে পেলেন লালমনিরহাট-০১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ। আজ বুধবার (১৪ জানুয়ারি) তার আবেদনের শুনানি শেষে নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন সংসদীয় আসন-১৬, লালমনিরহাট-০১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিহাব আহমেদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। শুনানী শেষে ইসির মিডিয়া সেন্টারে শিহাব আহমেদ মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে দেশবাসীর উদ্দেশে বলেন, ‘প্রিয় দেশবাসী আমি শিহাব আহমেদ, শুধু আমার দুই উপজেলা হাতিবান্ধা পাটগ্রামই নয়, পুরো লালমনিরহাট জুড়ে একনামে…

বিস্তারিত

পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম -খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এদিন প্রথমে জিয়াউলের অব্যাহতি চেয়ে করা আসামিপক্ষের আইনজীবীদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। পরে তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ পড়েন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ। অভিযোগ পড়া শেষে কাঠগড়ায় থাকা জিয়াউলকে নিজের দোষ স্বীকার করবেন কি না জানতে চান…

বিস্তারিত

হিমালয়ের একেবারে নিকটবর্তী অবস্থানের কারণে উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে কনকনে শীত অনুভূত হচ্ছে। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গত কয়েক দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। ফলে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে। এদিকে গতকাল মঙ্গলবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা…

বিস্তারিত

কক্সবাজার সিটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ওয়েবসাইটে প্রবেশ করলে সেখানে ভারতীয় পতাকার ছবি দেখা যায়। বিষয়টি রাত ১০টা ৪০ মিনিটের দিকে নিশ্চিত করেছেন কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার উদ্দীন চৌধুরী। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। আমরা যে কোম্পানি থেকে ডাটা ও ওয়েবসাইট সাপোর্ট নিয়েছি, তাদেরকে বিষয়টি জানানো হয়েছে। তারা বর্তমানে ওয়েবসাইট রিকভারি ও সমস্যার সমাধানে কাজ করছে।’ অধ্যক্ষ আকতার উদ্দীন চৌধুরী জানান, হ্যাক হওয়া ওয়েবসাইটে কলেজের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সংরক্ষিত ছিল। এর মধ্যে রয়েছে কলেজের হিসাবনিকাশ, শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ…

বিস্তারিত