Author: জেলা প্রতিনিধি, নওগাঁ:

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জনগণের রোশের মুখে পড়েছেন নওগাঁ সদর উপজেলার ৩নং বক্তারপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারওয়ার কামাল চঞ্চল। নওগাঁ সদর থানা বিএনপির সাবেক এই যুগ্ম আহবায়ককে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে এলাকাবাসী। ১৩ জানুয়ারি রবিবার সকাল ১০টার দিকে বক্তারপুর ইউনিয়নের পাহাড়পুর জি এম উচ্চ বিদ্যালয় মাঠে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় চেয়ারম্যানের বিরুদ্ধে কুচক্রী, সন্ত্রাসীদের গডফাদার, ভূমি দখল, ঘুষখোর ও চাকরি খেকোর অভিযোগ তোলেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। বক্তারপুর ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণ অংশ এ কর্মসূচিতে নেয়। মিছিল শেষে চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ করা হয় এবং সারওয়ার কামাল চঞ্চলকে ইউনিয়নের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা…

বিস্তারিত

সাপ্তাহিক বা সরকারি কোনো ছুটি না থাকলেও মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতে দেখা গেছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। হাজারো পর্যটক ও স্থানীয় মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো সৈকত এলাকা। তবে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায় সুগন্ধা পয়েন্টে। স্থানীয় বাসিন্দারা পরিবার-পরিজন নিয়ে এখানে এসে সময় কাটাচ্ছেন। শিশুদের খেলাধুলা, বড়দের প্রাণখোলা গল্পগুজব আর ধীরে ধীরে মায়াবী রঙ বদলানো আকাশ, সব মিলিয়ে সৈকতপাড়ে তৈরি হয় এক মুগ্ধময় পরিবেশ। সূর্যাস্তের মুহূর্তটি এক অবাকচোখে উপভোগ করেন উৎসূক দর্শনার্থীরা। গোধূলিরাঙ্গা সূর্যটা বিস্তৃর্ণ সোনালি আকাশে টিপ পড়ানোর বর্ণিল দৃশ্য উপভোগ করতে সমুদ্রপাড়ে দেখা দেয় জনসমুদ্র। অনেক দর্শনার্থী মোবাইল ফোনে সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে…

বিস্তারিত

মোবাইল ফোনের দাম সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৬০ শতাংশ কমেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়ে বলেন, ‘কাস্টমস ডিউটি হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে, সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ ধার্য করা হয়েছে। এতে এ উপকরণ আমদানি শুল্ক ৫০ শতাংশ কমেছে।’ এনবিআর জানায়, এর ফলে ৩০ হাজার টাকার…

বিস্তারিত

মিয়ানমারের দিক থেকে বাংলাদেশের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন এলাকায় গুলিবর্ষণের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে। বৈঠকে সীমান্ত পেরিয়ে গুলিবর্ষণের ঘটনায় ১২ বছর বয়সী এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হওয়ার বিষয়টি তুলে ধরে বাংলাদেশ পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি দুই দেশের মধ্যে প্রতিবেশী সম্পর্কের পরিপন্থি। বাংলাদেশ পক্ষ থেকে মিয়ানমারকে এ ধরনের সীমান্তবর্তী গুলিবর্ষণের পূর্ণ দায় গ্রহণ করতে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে…

বিস্তারিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল আলী মোল্লার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন এক নারী। গত ৪ জানুয়ারি রাজশাহীর চন্দ্রিমা থানায় এ মামলাটি করা হয়। তবে সোমবার (১২ জানুয়ারি) রাতে বিষয়টি প্রকাশ্যে আসে। মামলার এজাহারে জানা গেছে, ভুক্তভোগী নারীর সঙ্গে ২০২১ সাল থেকে ওই শিক্ষকের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে উভয় পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তাও চলে। গত ২৭ ডিসেম্বর রাত আনুমানিক ৮ থেকে ৯টার দিকে শিক্ষক দুলাল তার মায়ের অসুস্থতার কথা বলে ওই নারীকে চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে যান। ভুক্তভোগীর অভিযোগ, বাসায় কেউ না থাকার সুযোগে তাকে…

বিস্তারিত

সরকারবিরোধী তীব্র গণবিক্ষোভ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতের ঘটনায় ইরানকে চাপে রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করেছেন। যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে, তাদের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করছেন বলে হুশিয়ারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার (২২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্প জানান, এই শুল্ক ‘অবিলম্বে কার্যকর’ হবে। তবে ইরানের সঙ্গে ‘ব্যবসা করা’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, সে সম্পর্কে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। ইরানের বৃহত্তম বাণিজ্য অংশীদার হলো চীন; এরপরই রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং ভারত। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর হলে তেহরানে সামরিক হস্তক্ষেপের যে…

বিস্তারিত

বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ইস্যুতে চলছে তোলপাড়। বাংলাদেশ দল ভারতে খেলবে না জানিয়ে চিঠি দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে। তবে এখনও বিসিবি কোনো চিঠি পায়নি এমনটাই জানালেন বিসিবি পরিচালক আসিফ আকবর। এমনকি আইসিসি বাংলাদেশের ভেন্যু নিয়ে কী ভাবছে সে সম্পর্কেও বোর্ডের কোনো ধারণা নেই বলে জানিয়েছেন তিনি। বিপিএলের সিলেট পর্ব শেষে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসিফ বলেন, ‘একটু আগে প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছিলাম এরকম কোনো নিউজ আছে কি না। আসলে এরকম কোনো নিউজ নেই আমাদের কাছে। আইসিসি থেকে কোনো চিঠি আমরা পাইনি এখনও এ বিষয়ে।’ যদিও ভারতীয় গণমাধ্যম দাবি করছে, ভারতেই থাকবে বাংলাদেশের ভেন্যু। এ বিষয়ে আসিফ…

বিস্তারিত

পৃথিবীর মায়া ছাড়লেন বরেণ্য সংগীতশিল্পী, সুরকার এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক মলয় কুমার গাঙ্গুলী। গতকাল সোমবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে শিল্পীর পরিবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। কণ্ঠযোদ্ধা তিমির নন্দী এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এম এ মান্নান ভাইয়ের পর এবার চলে গেলেন‌ বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, সহযোদ্ধা, কিংবদন্তি লোক সংগীতশিল্পী শ্রদ্ধেয় মলয় কুমার গাঙ্গুলী দা! আমরা দিনে দিনে খুব একা হয়ে যাচ্ছি! এই শূন্যতা পূরণ হবার নয়। যেখানে আছেন, ভালো থাকুন, মলয় দা।…

বিস্তারিত

নাট্যাচার্য সেলিম আল দীনের ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে রাজধানী ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌথভাবে স্মরণোৎসব আয়োজন করেছে নাট্যসংগঠন স্বপ্নদল ও ঢাকা থিয়েটার। আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত নানা আনুষ্ঠানিকতায় সাজানা হয়েছে তিন দিনব্যাপী এ আয়োজন। উৎসবের প্রথম দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন থেকে শুরু হয়ে সেলিম আল দীনের সমাধি পর্যন্ত স্মরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সেখানে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে নাট্যাচার্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। আসরে স্বপ্নদলের অংশ হিসেবে প্রদর্শিত হবে জাহিদ রিপন নির্দেশিত দুটি নাটক- ‘চিত্রাঙ্গদা’ ও ‘হরগজ’। এর বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ‘চিত্রাঙ্গদা’ নাটকটি সেলিম আল দীনের পরামর্শ অনুযায়ী নির্মিত হয়েছিল। আর সমাপনী দিনে অনুষ্ঠিত হবে ‘হরগজ’ নাটকের…

বিস্তারিত

ইরানে সরকারবিরোধী তীব্র গণবিক্ষোভ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪৫ জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ এ তথ্য জানিয়েছে। একই সময়ে ১০ হাজার ৭২১ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। ইরান ১০০ ঘন্টার বেশি সময় ধরে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে আছে বলেও জানিয়েছে তারা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ইরানি রিয়ালের রেকর্ড দরপতনের পর গত ২৮ জানুয়ারি তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা প্রথমে এ আন্দোলন শুরু করেন। যা অল্প কয়েকদিনের মধ্যে সহিংস আন্দোলনে রূপ নেয়। শেষ শাহ শাসকের ছেলে ও নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির কথায় গত বৃহস্পতিবার দেশটির হাজার…

বিস্তারিত