- শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
- গোলাপগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনসিপির
- ফের কমল দেশে স্বর্ণের ভরিপ্রতি দাম
- আয়-ব্যয়ের হিসাবে জামায়াতের আয় কমল এবার
- চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেপ্তার
- ছাত্রদলের হামলায় তরুণের চোখ গেল, ফেসবুকে সারজিস আলমের পোস্ট
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
Author: নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যায় উসকানি দেওয়ার মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার (১২ জানুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। বাকি সদস্যরা বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মামলাটি ১১ নম্বর কার্যতালিকায় ছিল। প্রথমে সালমান-আনিসুলের অব্যাহতি চেয়ে আইনজীবীদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। পরে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়া শুরু করেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ। এদিন সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে এই দুই…
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের সা¤প্রতিক অধ্যাদেশগুলোতে তার স্পষ্ট প্রতিফলন নেই বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ সোমবার রাজধানীতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ কথা বলেন। ড. ইফতেখারুজ্জামান অভিযোগ করে বলেন, সরকার বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদন ও নিজস্ব বিবেচনায় একের পর এক অধ্যাদেশ জারি করলেও অনেক ক্ষেত্রে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার মৌলিক সুপারিশ উপেক্ষা করা হয়েছে। তিনি বলেন, সংস্কারের নামে এমন আইনি কাঠামো তৈরি করা হচ্ছে, যা কার্যত দায়মুক্তির সুযোগ তৈরি করছে এবং পুরোনো ব্যবস্থারই পুনরাবৃত্তি ঘটাচ্ছে। টিআইবির নির্বাহী পরিচালক জানান, রাষ্ট্র সংস্কার…
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারি, অধ্যাদেশ-পরবর্তী বিশ্ববিদ্যালয়ের গঠন কার্যক্রমে গতি আনা এবং স্বল্প সময়ের মধ্যে উপাচার্য (ভিসি) নিয়োগ সাপেক্ষে প্রশাসনিক কাঠামো বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে আজ সোমবার এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় মিছিলটি ঢাকা কলেজের শহীদ মিনার থেকে শুরু হয়ে আবাসিক হল পাড়া প্রদক্ষিণ করে সায়েন্সল্যাব মোড় হয়ে কলেজের মূল ফটকের সামনে এসে শেষ হয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী আবু বকর বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ছিল উচ্চশিক্ষার মান বৃদ্ধি। এ দাবিতে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলনও করেছে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করে, যা আমরা সাধুবাদ…
আসন্ন রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম পর্যালোচনায় সভা আহ্বান করেছে সরকার। আগামী ১৯ জানুয়ারি এই সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আগামী ১৯ জানুয়ারি সকল অংশীজনকে নিয়ে একটা সভা আহ্বান করেছি, এ বিষয়ে পর্যালোচনা করার উদ্দেশ্যে। পর্যালোচনা করার পর আমাদের সমস্থ পরিস্থিতি আরও ভালো বলতে পারব।’ তিনি বলেন, ‘আমদানি আইপিও অর্ডারের বড় পরিবর্তনগুলো করার চেষ্টা করছি আমরা, সেগুলো কেবিনেটের মাধ্যমে চুড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে। তবে আমদানি নীতি আদেশ আমরা উদারী করার প্রচেষ্টা করছি। সহজ করারো চেষ্টা করছি।’ উপদেষ্টা বলেন, ‘আমার বাংলাদেশ ব্যাংকসহ অন্য সকল স্টেকহোল্ডারদের নিয়ে…
প্রশ্নফাঁস ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিসহ নানা অভিযোগে গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন নিয়োগপ্রত্যাশীরা। রবিবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান ফটকে পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন একদল চাকরিপ্রার্থী। এ সময় তারা নানান স্লোগানে পরীক্ষায় অনিয়ম, জালিয়াতি ও প্রশ্নফাঁস হয়েছে জানিয়ে বাতিলের দাবি জানান। তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে ‘অভিযোগের তদন্ত করা হবে’ বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান। তিনি বলেন, ‘চাকরিপ্রার্থীরা আমাদের কাছে পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন। আমরা তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছি। তদন্তে অভিযোগ…
পঞ্চগড়ে বাংলাদেশপন্থী শিক্ষার্থীদের আয়োজনে শহীদ ওসমান হাদীর হত্যাকারিদের বিচারসহ ৪ দফা দাবিতে বিক্ষোভে সেনাবাহিনীর লাঠিচার্জ ও বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এ সময় আন্দোলনকারী ছাত্রদের মধ্যে অন্তত ২৩ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আন্দোলনকারীরা জানান, ওসমান হাদীর হত্যাকারিদের গ্রেপ্তার করে বিচারসহ ৪ দফা দাবিতে দুপুর ২ টার দিকে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশপন্থী শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থান করে। তাদের অভিযোগ, সেখানে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিকেল ৪ টায় বৈষম্য বিরোধী…
ভোলার তজুমদ্দিনে পাওনাকৃত ৬০০ টাকা নিয়ে দ্বন্দ্বে স্ট্যাম্পের আঘাতে মো. শাকিল মিস্ত্রি (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) ভোরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া গ্রামের কেরানীর দোকান সংলগ্ন এলাকায় শাকিলকে পিটিয়ে গুরুতর আহত করে একই এলাকার তামিম নামের এক যুবক। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হলে পূণরায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাকিল চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালি গ্রামের…
কুড়িগ্রামের উলিপুরে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সকালে ব্রহ্মপুত্র নদবেষ্টিত উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার এলাকার সাদ্দাম হোসেনের বাড়ি থেকে ময়ূরটিকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান এবং উপজেলা বন বিভাগ। এলাকাবাসী জানায়, গতকাল শনিবার দুপুরে ওই ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার ব্রহ্মপুত্র নদের তীরে ভুট্টা ক্ষেতের পাশে একটি ময়ূর দেখতে পায় স্থানীয় লোকজন। পরে ময়ূরটিকে ধরার জন্য ধাওয়া করে তারা। এক পর্যায়ে ভুট্টা ক্ষেতের জালে আটকা পড়লে ওই এলাকার সাদ্দাম হোসেন ময়ূরটিকে আহত অবস্থায় ধরে এনে বাড়িতে রাখে। খবর পেয়ে রবিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান এবং…
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে গুলি করে হত্যা করা হয়েছে, প্রাথমিকভাবে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, ‘আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ছাড়াও বিভিন্ন আলামত যাচাই-বাছাই শেষে ডিবি পুলিশ আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়। এরপর গোয়েন্দা পুলিশের একাধিক টিম ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় ব্যাপক অভিযান পরিচালনা করে।এরই ধারাবাহিকতায় হত্যাকাণ্ডের ঘটনায় দুই শুটারের মধ্যে একজনসহ ৪ জনকে…
ইরানে সরকার-বিরোধী বিক্ষোভ দমনে তেহরান কঠোর অবস্থানে যাওয়ায়, দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনায় ‘উচ্চ সতর্কাবস্থায়’ রয়েছে ইসরায়েল। রবিবার (১১ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন এর সঙ্গে অবগত ইসরায়েলি তিনটি সূত্র। ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক পরামর্শ সভায় উপস্থিত থাকা ওই সূত্রগুলো এটি স্পষ্ট করেনি যে, ব্যবহারিক অর্থে ইসরায়েলের এই ‘উচ্চ সতর্কাবস্থা’ ঠিক কী নির্দেশ করে। এদিকে, আজ রবিবার ইরান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাবে তেহরান ইসরায়েল ও আঞ্চলিক মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে পাল্টা হামলা করবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ পার্লামেন্টকে এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েকবার ইরান…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
