- শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
- গোলাপগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনসিপির
- ফের কমল দেশে স্বর্ণের ভরিপ্রতি দাম
- আয়-ব্যয়ের হিসাবে জামায়াতের আয় কমল এবার
- চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেপ্তার
- ছাত্রদলের হামলায় তরুণের চোখ গেল, ফেসবুকে সারজিস আলমের পোস্ট
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
Author: নিজস্ব প্রতিবেদক
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা খুব উদ্বিগ্ন। আমি মনে করি সরকারের এটা ব্যর্থতা। এখন পর্যন্ত তারা অস্ত্র উদ্ধারগুলো করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি সে রকম একটা উন্নত হয়েছে বলে মনে হয় না। তবে আমি আশাবাদী নির্বাচন চলাকালীন সেটা ভালো অবস্থায় আসবে।’ সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালোই মনে হচ্ছে। এ বছরের পরিস্থিতি বোঝা যাবে যখন প্রচারণা শুরু হবে। তার আগে বোঝা যাবে…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে উঠে এসেছে প্রাক নির্বাচনী এক জনমত জরিপে। সোমবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে প্রজেকশন বিডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি (আইআইএলডি), জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারাটিভের যৌথ উদ্যোগে আয়োজিত প্রাক নির্বাচনী জনমত জরিপের ফলাফল প্রকাশ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসির কর্মকর্তা শফিউল আলম শাহীন। তিনি বলেন, জরিপটি ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হয়। এতে বাংলাদেশের ৬৪টি জেলার ২৯৫টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত মোট ২২ হাজার ১৭৪ জন নিবন্ধিত…
নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে ইসির শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম। সোমবার (১২ জানুয়ারি) ইসিতে শুনানি শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির বলেছেন, ‘স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে দিতে পরিকল্পিতভাবে আপত্তি, কাগজপত্র নিয়ে বিতর্ক ও শুনানিতে বাধা সৃষ্টি করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে এবং ভোটের অধিকার খর্ব করার শামিল।’ দুপুরে ইসির শুনানিতে আশরাফুল আলমের পক্ষে অংশ নেন ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। তিনি বলেন, ‘আশরাফুল আলম ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপির সংসদ সদস্য ছিলেন।…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর সোমবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে তৃতীয় দিনের আবেদনের শুনানি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এদিন নির্বাচন কমিশন (ইসি) ৭০ জনের আপিল শুনানি করেছে। এরমধ্যে ৪০ জনের আপিল মঞ্জুর করেছে ইসি। এর বাইরে রোববারের (১১ জানুয়ারি) একটি আপিল মঞ্জুর করা হয়েছে। ইসি জানিয়েছে, বিভিন্ন কারণে ২৫ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। এরমধ্যে একজন আসেননি। এবং চারজনের আপিল পেন্ডিং রাখা হয়েছে। আর একজনের আপিল শোনা হয়নি। রোববার (১১ জানুয়ারি) ইসিতে ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেকোনো প্রার্থী জনসভা করার ক্ষেত্রে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে স্থান ও সময় সম্পর্কে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। নির্বাচনী আচরণবিধিতে এ তথ্য বলা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) তথ্য অধিদপ্তর থেকে এ বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে। ‘নির্বাচনী আচরণবিধি : কী করা যাবে, কী যাবে না’ শীর্ষক প্রচারণা চালাচ্ছে তথ্য অধিদপ্তর। অধিদপ্তরের আরেক প্রচারণায় বলা হয়, কোনো ব্যক্তি কোনো নির্বাচনী এলাকার কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য একক কোনো জনসভায় একই সঙ্গে তিনটির অধিক মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না। সাধারণ প্রচারণার ক্ষেত্রে মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। সকাল…
ক্রিকেট বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশ অনড় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বাফুফে ভবনে সৌজন্য সফরে গিয়ে বাফুফে কর্তাদের সঙ্গে ঘণ্টা খানেক থাকার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শুরুতেই উপদেষ্টা বলেন, ‘আপনারা যেটা শুনতে চান, আমি জানি। ফুটবলে আসলেও ক্রিকেটের বিষয়েই বলবেন! এরপরও অনুরোধ করব ফুটবলের বিষয়টিও বইলেন।’ ফুটবল ও বাফুফের কিছু বিষয় বলার পর তিনি ক্রিকেট বিশ্বকাপের প্রসঙ্গ টেনে বলেন, ‘আইসিসির সিকিউরিটি টিম একটি চিঠি দিয়েছে। তিনটি জিনিস হলে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়বে। প্রথমত, মুস্তাফিজ যদি বাংলাদেশ দলে অর্ন্তভুক্ত হয়, দ্বিতীয়ত বাংলাদেশের সমর্থকরা ভারতে জার্সি পরে ঘোরাফেরা করলে, তৃতীয়ত…
রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলা নিয়ে গঠিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উত্তর-পশ্চিম রেজিওন। এরমধ্যে রংপুর রেজিওনের সীমান্ত এলাকায় ডিসেম্বর মাসের অভিযানে প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এ সময় ৭০ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি অস্ত্র উদ্ধার, গবাদিপশু উদ্ধার এবং মানব পাচার প্রতিরোধ করেছে বিজিবি। আজ সোমবার(১২ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম ২২ বিজিবির একটি হলরুমে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক। তিনি জানান, উত্তর-পশ্চিম রেজিওনের আওতাধীন রংপুর রেজিওনের সীমান্ত এলাকার গত এক মাসের (ডিসেম্বর) বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে। বিজিবি…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার (১২ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই ছবির নিচে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন তিনি। আর এর নিচে লেখা, যুক্তরাষ্ট্রের ৪৫ ও ৪৭তম প্রেসিডেন্ট। এর আগে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে গত ৩ জানুয়ারি সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। তাদের উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন…
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তে গুলির পর আলী (২৫) নামে এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। গতকাল রবিবার (১১ জানুয়ারি) রিাত আড়াইটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ এর নিকটবর্তী এলাকা উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে এ ঘটনা ঘটে। আটক যুবক আলী রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্র জানা গেছে, রোববার গভীর রাতে উপজেলার আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ এর নিকটবর্তী এলাকা খাটিয়ামারীতে ২০-২৫ জনের একটি চোরাকারবারি চক্র নো-ম্যান্সল্যান্ড পার হয়ে ভারত সীমান্তে চলে যায়। চোরাকারবারিরা ভারতের কাঁটাতারের ওপর দিয়ে ভারতীয় গরু, জিরা, মাদক, কাপড় পারাপার করছিল। এ সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা…
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে একটি ফটোকার্ড শেয়ার করা হয়। ওই ফটোকার্ডে গণভোটে ‘হ্যাঁ’ ভোটে সিল দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে লেখা রয়েছে—‘গণভোটের ‘হ্যাঁ’-তে সিল দিন, ফ্যাসিবাদ ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ করুন।’ প্রেস উইং জানিয়েছে, ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত গণভোটের প্রচারণার অংশ হিসেবে ধারাবাহিকভাবে মোট আটটি ফটোকার্ড প্রকাশ করা হবে। গতকাল রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছে, গণভোট বা ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রচারণা চালাবে।…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
