Author: নিজস্ব প্রতিবেদক

কয়েক সপ্তাহ ধরে এলপি গ্যাসের বাজারে নজিরবিহীন অরাজকতা বিরাজ করছে। ১২ কেজি এলপি গ্যাসের দাম ১৩০৬ টাকা নির্ধারিত থাকলেও অনেক জায়গায় ১৯০০ টাকা থেকে ২৫০০ টাকায় বিক্রির খবর পাওয়া যাচ্ছে। এমতাবস্থায়, ‘দেশের প্রায় সব ফিলিং স্টেশন এলপিজি অটোগ্যাসের তীব্র সংকটের কারণে কার্যত বন্ধ। ফলে অটোগ্যাস না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি প্রকৌশলী সিরাজুল মাওলা। আজ শনিবার (১০ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করে বলেন, ‘দেশে বর্তমানে ১ লাখ ৪০ হাজার টন এলপিজির চাহিদা রয়েছে। এর মধ্যে ১০ শতাংশ অর্থাৎ ১৫ হাজার…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট–২ এর অডিটোরিয়ামে এই শুনানি কার্যক্রম শুরু হয়। নির্বাচন কমিশন ঘোষিত সূচি অনুযায়ী প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তী দিনগুলোতে ধারাবাহিকভাবে শুনানি চলবে। রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি নেয়া হবে। অবশিষ্ট আপিলগুলোর শুনানির তারিখ ও সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে কমিশন। ইসির তথ্যমতে, গতকাল আপিল আবেদনের সময় শেষ হয়েছে। গত পাঁচদিনে ইসির…

বিস্তারিত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠান শুরু হয়। এতে দেশের জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেক্ট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা সংস্থাগুলোর শীর্ষ প্রধানসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ‘অনেকগুলো বছর সংগত কারণেই দলের প্রধান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সরাসরি দেখা সাক্ষাৎ কিংবা শুভেচ্ছা বিনিময় হয়নি। এ কারণে দলের পক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।’ উল্লেখ্য, যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে…

বিস্তারিত

অবশেষে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভা শেষে এ কথা জানানো হয়। সভা শেষে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ পরিপ্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব দেয়া হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।’ এর আগে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সভা…

বিস্তারিত

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার দপ্তরের দায়িত্বে থাকা সদস্য তৌহিদুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত অনুযায়ী নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন ও সদস্যসচিব ইদ্রিস আলী এ সিদ্ধান্ত অনুমোদন দেন। এর আগে…

বিস্তারিত

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে আবু হোসেন (৩০) মামে এক মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সাটিয়াপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা গেছে,আটক আবু হোসেন লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার কাঁঠালতলী গ্রামের আকবর আলী ছেলে৷ বিজিবি জানায়,গোপন সংবাদে ভিত্তিতে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ৫৬ বিজিবি ব্যাটালিয়ের অধিনস্ত ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সুবেদার এ কে এম আলী আজাদের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এসময় অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ৭৪৯/এমপি হতে প্রায় ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, সাটিয়াপাড়া এলাকা থেকে মানব পাচারকারী আবু হোসেন কে আটক করে বিজিবি সদস্যরা৷ প্রাথমিক…

বিস্তারিত

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিডিও ধারণ করায় এক সাংবাদিকের মোবাইল ফোন জোরপূর্বক কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঘাট কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। ‎ ‎ভুক্তভোগী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী আমিনুল ইসলাম জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল। ‎ ‎তিনি বলেন, টোকেনে যে ভাড়া লেখা আছে, আমি সেটাই দিতে চাই। অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমাকে যেতে দেবে না বলে গালিগালাজ করে। এমনকি টাকা না দিলে আজ আর যাওয়া যাবে না বলেও হুমকি দেয়। ‎ ‎পরে ঘটনাস্থলে যান সাংবাদিক সোহেল…

বিস্তারিত

উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েক দিন ধরে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও উত্তরের হিমেল এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার কারনে তীব্র শীত অনুভূত হচ্ছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা । আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে তেঁতুলিয়ায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। ওই দিন সকাল থেকেই ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা…

বিস্তারিত

ভোলার লালমোহনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে উপজেলায় বিএনপি ও ১১ দলীয় জোটের (জামায়াতসহ) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং উন্নত চিকিৎসার জন্য দু’জনকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার রামাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-এর কয়েকজন নারী কর্মী রায়চাঁদ বাজার এলাকায় গণসংযোগে যান। তারা সেখানে এক বিএনপি নেতার বাড়িতে গেলে কয়েকজন বিএনপি নেতাকর্মী একত্রিত হয়ে তাদের প্রচারণায় বাধা দেন এবং তাদের চলে যেতে বলে গালমন্দ…

বিস্তারিত

তীব্র শীতে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তারেক (৪৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা এবং চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। কর্মস্থলে যাওয়ার পথে মুহূর্তের মধ্যেই নিভে যায় তার জীবনের আলো। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। ভোরের ঘন কুয়াশায় সামনে থাকা ট্রাকটি…

বিস্তারিত