Author: নিজস্ব প্রতিবেদক

বর্তমান প্রশাসন নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ বলেছেন, কোথাও বিচ্যুতি পেলেই ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন। সচিব বলেন, ‘আমরা যদি কোনো বিচ্যুতি দেখতে পাই, তাহলে আমরা সেভাবে ব্যবস্থা নেব। ঢালাওভাবে তো কিছু না। আমরা সাধারণভাবে মনে করছি তারা (মাঠ প্রশাসন) প্রস্তুত আছেন, যোগ্য আছেন। যদি সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ পাওয়া যায়, আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে বিবেচনা করব।’ মন্ত্রিপরিষদ সচিবের কাছে সাংবাদিকরা জানতে চান যে, তফশিলের আগে নিয়োগ দেওয়া জেলা প্রশাসকদের (ডিসি) অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন আছে। এই প্রশাসন নিয়ে সুষ্ঠু ও…

বিস্তারিত

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম দিনটি ধার্য করেন। আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আজ দিন ধার্য ছিল। কারাগারে আটক থাকা আসামি খুরশীদ আলম আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবী করে আদালতে ন্যায় বিচার প্রত্যাশা করেন। শেখ হাসিনাসহ ১৭ জন পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়নি। এরপর আদালত মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১৩ জানুয়ারি…

বিস্তারিত

তেল বিক্রির অর্থ দিয়ে ভেনেজুয়েলা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের তৈরি পণ্যই কিনবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ কথা জানান তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ে একটি চুক্তি হয়েছে। সেই চুক্তির লাভের অর্থ দিয়েই এসব পণ্য কেনা হবে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমাকে এইমাত্র জানানো হয়েছে যে আমাদের নতুন তেল চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলা যে অর্থ পাবে, তা দিয়ে তারা শুধুমাত্র আমেরিকায় তৈরি পণ্যই কিনবে।’ তিনি আরও জানান, এসব পণ্যের মধ্যে কৃষিপণ্য, যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি খাতের যন্ত্রপাতি অন্তর্ভুক্ত থাকবে। সকাল নিউজ/ এম,আর

বিস্তারিত

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। তবে এসব বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।’ আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘এ বিষয়ে কারও কোনো অভিযোগ থাকলে তা নির্বাচন কমিশনের কাছে জানানো যেতে পারে। সব রাজনৈতিক দলই নির্বাচনী প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং শেষ পর্যন্ত…

বিস্তারিত

নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং নির্বাচন কমিশনের কাছ থেকে সবাই ন্যায়বিচার পাবেন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘দেশে কোনো পাতানো নির্বাচন হবে না এবং রাজপথে নামারও দরকার হবে না।’ আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, ‘মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে যারা আবেদন করছেন, আইনি ভিত্তিতে তার সমাধান করা হবে। আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন।’ নাসির উদ্দিন আরও বলেন, ‘আমরা ইনসাফে বিশ্বাসী।…

বিস্তারিত

‘গাঙে (নদী) আমাগো সব লইয়া গ্যাছে, আমাগো বাপ-দাদার ভিটেমাটির উপর দিয়া এহন জাহাজ চলে। চোখের পলকে সব ভাইঙা লইয়া গ্যাছে গাঙে। এহন আবার গাঙ ধারে আ্যইয়া পড়ছে, আমরা কই যামু।’ -এভাবেই কথা গুলো বলছিলেন ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের কালিকীর্তি গ্রামের বাসিন্দা আ. খালেক মাঝি। তিনি ৮০ বছরের বৃদ্ধ। মেঘনার তীব্র ভাঙনে এই বয়সেও ভিটেমাটি হারানোর চিন্তায় রয়েছেন। এযাবৎ মেঘনার কাছে বসতভিটা হারিয়েছেন ৩ বার। তীব্র ভাঙনে এবারও বসতভিটার কাছে চলে এসেছে নদী। রাতে কখনো কখনো মেঘনার তীব্র গর্জনে ঘুম ভেঙে যায় তার। গেল কয়েকমাস আগে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবি) ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনিও। মেঘনার…

বিস্তারিত

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ‍্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখবে তারা। এর আগে সকালে কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় সংগঠনটি। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন‍্য এমন এক নোটিশ জারি করেছে ব্যবসায়ী সমিতি। এতে বলা হয়, সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে। এলপিজি গ‍্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান জানান, ‘বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। বেলা ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের…

বিস্তারিত

ভোট গণনা ও ফলাফল প্রকাশের তীব্র স্নায়ুচাপ পেরিয়ে অবশেষে শেষ হাসিটা হাসলো ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শীর্ষ তিন পদ সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নিরঙ্কুশভাবে জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী। প্রাপ্ত ফলাফলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। এ…

বিস্তারিত

দুর্বৃত্তের গুলিতে রাজধানীর তেজগাঁও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে স্টার হোটেলের পাশের একটি গলিতে আজিজুর রহমান মোসাব্বির (৪৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। জানা গেছে, অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় সুফিয়ান ব্যাপারী মাসুদ (৪২) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় মুসাব্বিরকে সেখান থেকে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বুধবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোসাব্বির ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। গুলিবিদ্ধ সুফিয়ানকে হাসপাতালে নিয়ে আসা মো. জাবেদ জানান, মাসুদ তেজগাঁও থানার ভ্যান শ্রমিক…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনে দাখিল করা মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামায় নিজের সম্পদের বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন জনতার দলের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শামীম কামাল। এতে দেখা যায়, তার নগদ অর্থের তুলনায় স্বর্ণ ও ঋণের পরিমাণ কয়েকগুণ বেশি। অবসর প্রাপ্ত ব্রিগেডিয়ার শামীম কামাল লালমনিরহাট ২(আদিতমারী কালীগঞ্জ) আসন থেকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ গ্রহন করছেন। নির্বাচনী হলফনামায় সম্পদের বিবরন তুলে ধরেছেন তিনি। মনোনায়ন পত্রে দাখিল করা হলফনামায় দেখা যায়, সেনা কর্মকর্তার চাকুরি জীবন শেষ করে বর্তমানে তিনি ব্যবসা করছেন। অস্থাবর সম্পদের বিবরণে তিনি দাবি করেন তার নগদ অর্থ রয়েছে ৯ লাখ ৫৯ হাজার ৪৫৬ টাকা, স্ত্রীর কাছে ৮৭…

বিস্তারিত